সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম :
বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিক ইতালিতে যাওয়ার সুযোগ আছে : মীর শাহে আলম নিজের অধিকার তখনই প্রতিষ্ঠা হবে, যখন অন্যের অধিকারকে সম্মান জানাব: সমাজকল্যাণমন্ত্রী বাংলাদেশ-ইতালি সম্পর্ক জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী সংঘাত পরিহার করে সম্প্রীতির রাজনীতি গড়ার আহ্বান রাষ্ট্রপতির রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী শুধু সংযোগ নয়, টেলিযোগাযোগে এখন সেবার মান ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করতে হবে: মন্ত্রী আগস্টে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮১, মোটরসাইকেলেই প্রাণ গেছে ১৭৬ জনের ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল আমিরাতে ভিসা বাতিল ৪ হাজার বাংলাদেশির বিষয়টি কূটনৈতিকভাবে সমাধানের চেষ্টা ডেঙ্গুতে এক দিনে ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৫৮

বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন কমিটি, সভাপতি বেলায়েত বাবলু ও সম্পাদক খান রুবেল

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

বরিশালের আঞ্চলিক সংবাদপত্রের বার্তা সম্পাদকদের সংগঠন ‘বার্তা সম্পাদক ফোরাম’ নতুন নেতৃত্ব পেয়েছে। এক বছরের জন্য ২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি হয়েছেন বরিশাল প্রতিদিন-এর বার্তা সম্পাদক বেলায়েত বাবলু এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক মতবাদ-এর বার্তা সম্পাদক খান রুবেল।

শুক্রবার (২১ আগস্ট) সকাল ১১টায় বরিশাল প্রেসক্লাবের হলরুমে আয়োজিত বিশেষ সাধারণ সভায় সদস্যদের কণ্ঠভোটে নতুন কমিটি ঘোষণা করা হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক জিয়া শাহীন কমিটির নাম ঘোষণা করেন। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক বাংলাদেশ বাণী-এর ফাহিম ফিরোজ।

সভায় সভাপতিত্ব করেন জিয়া শাহীন। এতে অতিথি হিসেবে বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক এম এম আমজাদ হোসাইন ও বরিশাল প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি জাকির হোসেন। সভাটি সঞ্চালনা করেন বিদায়ী আহ্বায়ক কমিটির নির্বাহী সদস্য বেলায়েত বাবলু। শুভেচ্ছা বক্তব্য দেন সদস্য সচিব খান রুবেল।

আলোচনায় বক্তারা বলেন, সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই, বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে বার্তা সম্পাদকদের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত ঐক্য, অধিকার ও মর্যাদা রক্ষায় পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের দক্ষতা উন্নয়নের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তারা।

নতুন কমিটিতে সহসভাপতির দায়িত্ব পেয়েছেন আমিনুল শাহিন, কে এম নয়ন ও আসাদুজ্জামান মুরাদ। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন সৈয়দ বাবু ও প্রিন্স তালুকদার।

এ ছাড়া সহসাংগঠনিক সম্পাদক আহমেদ বায়েজিদ, কোষাধ্যক্ষ লিটন বায়েজিদ, তথ্যপ্রযুক্তি সম্পাদক তানজিমুন ইসলাম রিশাদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আল আমিন গাজী, ক্রীড়া সম্পাদক আরিফ হোসেন, দপ্তর সম্পাদক এম আর শুভ এবং সহদপ্তর সম্পাদক করা হয়েছে মুরাদ হোসাইনকে।

নির্বাহী সদস্য হিসেবে কমিটিতে রয়েছেন জিয়া শাহীন, পথিক মোস্তফা, জসিম জিয়া, জে. খান স্বপন, হুমায়ুন কবির রোকন, মশিউর মন্টু, রিপন হাওলাদার ও এইচ আর হিরা।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৮ পূর্বাহ্ণ
  • ১২:০০ অপরাহ্ণ
  • ১৬:২৬ অপরাহ্ণ
  • ১৮:১৬ অপরাহ্ণ
  • ১৯:৩১ অপরাহ্ণ
  • ৫:৪১ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102