বাউফলে জমি সংক্রান্ত বিরোধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে

মোঃ বাবুল হোসাইন ,বাউফল(পটুয়াখালী)প্রতিনিধি: বাউফল(পটুয়াখালী)প্রতিনিধি: জমি সংক্রান্ত বিরোধের জেরে পটুয়াখালীর বাউফলে আপন দুই বোনকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে ভাইয়ের বিরুদ্ধে। শনিবার রাত ৯টার দিকে কনকদিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের হাজী বাড়ী এ ঘটনা ঘটে। জানা গেছে, কনকদিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আবদুর রহিম হাওলাদার মারা যাওয়ার পরে তাঁর ২ ছেলে সোহেল ও রাসেল এবং ২ মেয়ে শারমিন শিলা(৩২) ও আরমিন ইলা(৩০) নিজেদের পৈত্রিক জমিজমা নিয়ে বিরোধে জড়িয়ে পড়েন। এ নিয়ে শনিবার রাতে স্থানীয় গন্যমান্য ব্যক্তির্গদের নিয়ে শালিস বৈঠক করার দিন ধার্য্য করা ছিল। কিন্তু ছোট ভাই রাসেল ওই রাতে শালিস বৈঠকে উপস্থিত না হয়ে উল্টো বোনদের মানিত শালিসদেরকে ভয়ভীতি প্রদর্শন করেন। এ নিয়ে ছোট ভাই রাসেলের স্ত্রী শারমিনের সঙ্গে ও রাসেলের দুই বোন শারমিন শিলা এবং আরমিন ইলার কথা কাটাকাটি হয়। এতে ক্ষিপ্ত হয়ে রাসেলের নেতৃত্বে আরো ৪/৫ জনের একটি দল শিলা ও ইলাকে লাঠিসোটা দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করেন। পরে ৯৯৯কল দিলে বাউফল থানা পুলিশ তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন ছোট ভাই রাসেল। বাউফল থানার এস.আই মনিরুজ্জামান বলেন, এ ঘটনায় শুনেছি ২জন হাসপাতালে ভর্তি আছেন। ৯৯৯ এ অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *