মেহেদী হাসান, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে| বৃহস্পতিবার (০৯ এপ্রিল) সকাল ১১টায় নবাবগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিল্লুর রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়| সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়| বিশেষ করে মাদক নিয়ন্ত্রণ, গ্রাহকদের পেট্রোল, অকটেন ও ডিজেল সংকট মোকাবেলা, জননিরাপত্তা নিশ্চিত করা, ফসলি জমি কেটে মাটি বিক্রি সহ বিভিন্ন জনদুর্ভোগের বিষয় গুরুত্ব সহকারে তুলে ধরা হয়| উপস্থিত কর্মকর্তারা এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেন| সভাপতির বক্তব্যে ইউএন মো. জিল্লুর রহমান বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও পুলিশ বাহিনীকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে| মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়তে তিনি সবার সহযোগিতা কামনা করেন এসময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু দে, উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নাজমুল হুদা, উপজেলা প্রকৌশলী মো. হোসেন আলী, সমাজসেবা কর্মকর্তা শুভ্র কুমার চক্রবর্তী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীপক কুমার বনিক, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ|