দিনাজপুরে প্রয়াত বন্ধুর পরিবারকে অটোরিকশা দিলো সারা বাংলা’৮৮

শাহ& আলম শাহী,দিনাজপুর: প্রয়াত বন্ধুর পরিবারকে ইজিবাইক ( অটোরিকশা) প্রদান করে মানবতার আরেক নাজির স্থাপন করলো সারা বাংলা’৮৮ ফাউন্ডেশন ও দিনাজপুর জিলা স্কুল-৮৮ এসএসসি ব্যাচ| আজ সোমবার (৬ এপ্রিল) বিকেলে দিনাজপুর শহরের মুন্সিপাড়ায় সারা বাংলা’৮৮ ফাউন্ডেশন ও জিলা স্কুল-৮৮ ব্যাচ এর যৌথ উদ্যোগে প্রয়াত বন্ধু আব্দুর রহিম এর পরিবারকে ইজিবাইক ( অটোরিকশা) প্রদান করে| এ সময় সারা বাংলা ৮৮ ফাউন্ডেশন-দিনাজপুরের জেলা কো-অর্ডিনেটর ˆসয়দ আজাদুর রহমান বিপু, বাংলা’৮৮ ফাউন্ডেশন দিনাজপুর জেলা শাখার উপদেষ্টা চ্যানেল আই স্টাফ রিপোর্টার ও দিনাজপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি শাহ আলম শাহী, জয়েন্ট কো-অর্ডিনেটর মোজাহারুল ইসলাম মানিক, এন্তেখাপ আলম রিপন, মমতাজ পারভীন মম, মোস্তাফিজুর রহমান, শফিকুল হক হিরন, মোকাররম হোসেন, আব্দুল মোস্তাক রুবেল ও আবু রায়হান ইভাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন| ইজিবাইক প্রদান অনুষ্ঠানে জেলা কো-অর্ডিনেটর ˆসয়দ আজাদুর রহমান বিপু বলেন, আমরা বিশ্বাস করি প্রদানকৃত ইজিবাইকের আয় দিয়ে তাদের পরিবারকে অর্থনৈতিক মুক্তি এনে দিতে পারবে| আমরা সারা বাংলা’৮৮ ফাউন্ডেশন মুলত চ্যারিটিমূলক কার্যক্রম পরিচালনা করে আসছি| পিছিয়ে পড়া অ¯^চ্ছল বন্ধুদের সহায়তা প্রদান, তাদের সন্তানদের শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ, পরিবেশ ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপন কর্মসূচী বাস্তবায়ন, শীতবস্ত্র বিতরন, পবিত্র ঈদ উপলক্ষে খাদ্য সহায়তা উপহার হিসেবে প্রদান করা হয়েছে| এই চ্যারিটি কার্যক্রম ¯^াবল¤ি^ প্রজেক্টের মাধ্যমে “ সারা বাংলা’৮৮ সুখে-দুঃখ্যে পাশাপাশি” আর্ত-মানবতার নতুন প্রজন্মকে সহায়তা করার শিক্ষা দেবে| ৮৮ ব্যাচের প্রয়াত বন্ধু আব্দুর রহিম এর সহধর্মিনী মোছাঃ লিপি আক্তার এর হাতে ইজিবাইকের চাবি তুলে দেওয়া হয়| এ সময় তিনি অনুভুতি ব্যক্ত করতে গিয়ে বলেন, ‘সারা বাংলা’৮৮ ফাউন্ডেশন ও জিলা স্কুল ৮৮ ব্যাচ আমাদের পরিবারকে যে সহায়তা করল তা স্মরণীয় হয়ে থাকবে| আমার প্রয়াত ¯^ামীর বন্ধুরা আমাদের পরিবারের দু:সময়ে আমাদের পাশে দাঁড়িয়ে প্রমাণ করে দিয়েছে, ‘মানবতার পরম ধর্ম| বন্ধু-বন্ধুর জন্য|’তিনি আরো জানান,আমার ছেলে-মেয়ে এই ইজিবাইকের আয় আমাদের দু’মুঠো আহাতের নিশ্চয়তা হলো এই ইজিবাইক পেয়ে| আল্লাহ& আমার প্রয়াত ¯^ামীর বন্ধুদের যেনো তাওফিক দান করেন,এভাবে বন্ধুদের পাশে দাঁড়াতে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *