শাহ আলম শাহী: জমকালোভাবে হয়ে গেল আমরা ৮৮ এসএসসি প্লাটফর্ম এর ঈদ পুনর্মিলনী ও মিলন মেলা অনুষ্ঠান| আজ শুক্রবার দিনব্যাপী উত্তরা আব্দুল্লাহপুরস্থ একটি কনভেনশন সেন্টারে এ অনুষ্ঠানে দেশের প্রখ্যাত চলচ্চিত্র শিল্পী,সঙ্গীত শিল্পী,প্রশাসনিক কর্মকর্তা,বিচারপতি আইনজীবী,সাংবাদিক,সাহিত্যিক,গুণিজনসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় সহস্রাধিক ৮৮ বন্ধু অংশ নেয়|নাচ,গান,গল্প,স্মৃতি চারণ,আড্ডা,সেল্ফি,পুরস্কার বিতরণ,সাংস্কৃতিক অনুষ্ঠান,প্রীতিভোজসহ নানা আয়োজন ছিলো আমরা ৮৮ বন্ধুদের|
অনুষ্ঠানে আমরা ৮৮’র কর্ণধার মহসিন আজিম খান,এডমিন সাজ্জাদ,জিলানী,শাহ&? আলম শাহীসহ অন্যরা বক্তব্য রাখেন| প্রসঙ্গত,বন্ধুদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানটি দীর্ঘদিনের পুরোনো বন্ধুদের একত্রিত হওয়ার মাধ্যমে আনন্দঘন উৎসবে মিলন মেলায় পরিনত হয়| যেখানে ˆশশব বা ˆকশোরের স্মৃতি রোমন্থন,কুশল বিনিময়,আড্ডা,গল্প,নাচ,গান,সেলফি তোলা,লটারি,পুরস্কার বিতরণ ও প্রীতিভোজের আয়োজন করা হয়|
এটি এসএসসি ৮৮ ব্যাচের পুরনো বন্ধুদের সাথে সম্পর্ক নতুন করে দৃঢ় করতে এবং ব্যস্ত জীবনের মাঝে একসাথে সময় কাটাতে আয়োজন করা হয়| তবে,বন্ধুদের মঞ্চে আহবান ও গান পরিবেশনে পক্ষপাতিত্ব,সুযোগ প্রদান এবং কিছু বন্ধুকে সুযোগ না দেওয়া নিয়ে ক্ষোভের সৃষ্টি হয়| অনেকে অনুষ্ঠান ছেড়ে চলে যায়| দেশের প্রায় শেষ প্রান্ত থেকে অংশ নেওয়া নাম প্রকাশেঅনিচ্ছুক এক বন্ধু এবিষয়ে জানান, ‘বন্ধুদের অনুষ্ঠানে পক্ষপাতিত্ব বন্ধুত্বে ফাটল ধরাতে পারে এবং একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ কমিয়ে দেয়| বন্ধুদের সাথে আচরণে সততা, মমতা এবং সমবেদনা থাকা প্রয়োজন| ব্যক্তিগত পছন্দ-অপছন্দ এড়িয়ে সবার সাথে সমান ও ইতিবাচক আচরণ বজায় রাখলে সম্পর্কের গভীরতা বৃদ্ধি পায়| কিন্তু, অনুষ্ঠানের উপস্থাপক যা করেছে,তা মেনে নেওয়া কঠিন| এবিষয়ে অভিযোগ পাওয়ার পরও অনুষ্ঠানের আয়োজকদের নীররতা বন্ধত্বের ফাঁটলের অংশ বিশেষ|’