উন্নয়নের জোয়ারে নবাবগঞ্জবাসী, ৬ টি রাস্তার ফলক উন্মোচন করলেন অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন (এমপি)

মেহেদী হাসান, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: অবহেলিত দিনাজপুর ৬ আসনের উপজেলা গুলো কে উন্নয়নের ছোঁয়ায় বদলে দিতে চান সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন (এমপি)| এ লক্ষ্যে তিনি নিরলস কাজ করছেন| দিনাজপুর ৬ আসনের নবাবগঞ্জ, বিরামপুর,হাকিমপুর ও ঘোড়াঘাট উপজেলা মূলত একটি কৃষিনির্ভর এলাকা| অধিকাংশ পরিবার কোনো না কোনোভাবে কৃষির সঙ্গে যুক্ত এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের বাস| বিএনপি ক্ষমতায় আসার পর নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়ন চোখে পড়ার মতো| এরই ধারাবাহিকতায় শনিবার (১১ এপ্রিল) দুপুরে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের নিজ উপজেলা নবাবগঞ্জের হাতিশাল থেকে পলাশবাড়ী ২ কিলোমিটার রাস্তার কাজ সহ কুশদহ, মাহমুদপুর,ভাদুরিয়া ও শালখুরিয়া ইউনিয়নে এলজিইডির বাস্তবায়নে মোট ৬ টি রাস্তার ফলক পর্যায়ক্রমে উন্মোচন করেন|জেলা বিএনপি নেতা মো. হাসানুজ্জামান উজ্জ্বল বলেন, “ ¯^াধীনতার পর কেউ আজ পর্যন্ত নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে জাহিদ স্যারের মতো কেউ এগিয়ে থাকতে পারেননি| এমপি হওয়ার পর তিনি প্রতি সপ্তাহে নির্বাচনী এলাকা চষে বেড়ান, সভা-সমাবেশ করেন, উন্নয়ন কাজ তদারকি করেন|”অবহেলিত অঞ্চল ও মানুষের উন্নয়নের কথা চিন্তা করে বর্তমানে নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে নিরলস ভাবে কাজ করছেন| যা যোগাযোগ ব্যবস্থার ˆবপ্লবিক পরিবর্তন সাধিত করতে শুরু করেছে| নবাবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন বলেন, “বর্তমানে দিনাজপুর ৬ আসনের মানুষ অনেক শান্তিতে বাস করছেন| কোন রাজনৈতিক দুর্বৃত্তায়ন নেই| মন্ত্রী সাহেবের কারণেই এটা সম্ভব হয়েছে|”এ ব্যাপারে নবাবগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. হোসেন আলী বলেন, বর্তমান সরকারের উদ্যোগে নবাবগঞ্জে উন্নয়নের জোয়ার বইছে| মন্ত্রী মহোদয়ের নির্দেশনায় রাস্তার ব্যাপক কার্যক্রম চলমান রয়েছে|নবাবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো.তরিকুল ইসলাম বলেন, “নবাবগঞ্জে মন্ত্রী মহোদয়ের প্রচেষ্টায় অনেক কাজ হচ্ছে| জাহিদ স্যার অনেক উন্নয়ন প্রকল্প ব্যক্তিগত ভাবে তদবির করে বরাদ্দ আনতে সক্ষম হয়েছেন|”এ সময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. জিল্লুর রহমান, বিরামপুর সার্কেল এএসপি মো. হারেস উদ্দিন, নবাবগঞ্জ অফিসার ইনচার্জ মিন্টু দে, দিনাজপুর জেলা বিএনপি নেতৃবৃন্দ, উপজেলা বিএনপি, ভাদুরিয়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, শালখুরিয়া ইউনিয়ন ও ভাদুরিয়া ইউপি চেয়ারম্যানবৃন্দ ও ওয়ার্ড সদস্যবৃন্দ, মান্যগন্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *