মোঃ বাবুল হোসাইন বাউফল (পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে বাবা-মা হারিয়ে চরম অনাহার আর অবহেলায় মানবেতর জীবন কাটানো তিন প্রতিবন্ধী ভাই নিদু, রিপন ও সাধনের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন| আজ রবিবার (৭ জুন) দুপুরে সম্পূর্ণ মানবিক দৃষ্টিকোণ থেকে এই তিন ভাইয়ের একটি যৌথ ব্যাংক হিসাব খুলে দেন বাউফল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সালেহ আহমদ| একই সঙ্গে অসহায় পরিবারটির মাঝে এক মাসের খাদ্যসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করা হয়|?প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলা প্রশাসনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে অগ্রণী ব্যাংক বাউফল শাখায় তিন ভাইয়ের নামে এই যৌথ হিসাবটি খোলা হয়েছে, যার ন¤^র: ০২০০০২৫৮৪৫৪৮৮| সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে তাদের অসহায়ত্বের খবর ছড়িয়ে পড়ার পর দেশ-বিদেশ থেকে মানবিক মানুষরা বিকাশ, নগদ ও ব্যাংক অ্যাকাউন্টে সহায়তার হাত বাড়িয়েছেন| সর্বশেষ তথ্য অনুযায়ী, ব্যাংক হিসাবটিতে এখন পর্যন্ত ১১ লাখ ৭৬ হাজার ২৮১ টাকা জমা হয়েছে|?আজ বিকেলে উপজেলার ধূলিয়া ইউনিয়নের আলোকচাঁদকাঠী গ্রামে ওই তিন ভাইয়ের বাড়িতে গিয়ে এই মানবিক সহায়তা পৌঁছে দেওয়া হয়| তিন ভাইয়ের নামে খোলা এই যৌথ হিসাবটি যৌথভাবে পরিচালনা করবেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সমাজসেবা অফিসার| ভুক্তভোগী ভাইদের ˆদনন্দিন প্রয়োজন ও চাহিদা অনুযায়ী এই হিসাব থেকে টাকা তুলে তাদের হাতে তুলে দেওয়া হবে| এছাড়া ভবিষ্যতে প্রশাসনের এই দেখভাল যেন ব্যাহত না হয়, সেজন্য উপজেলা কার্যালয়ে একটি স্থায়ী সরকারি নথি (ফাইল) সংরক্ষণ করা হয়েছে; যাতে পরবর্তী সময়ে নতুন কোনো কর্মকর্তা এলেও এই পরিবারটির প্রতি বিশেষ নজর রাখতে পারেন| ?এই মানবিক উদ্যোগের নেপথ্যে ছিলেন স্থানীয় কলেজ শিক্ষার্থী অমিত| তিনি প্রথমে এই অসহায় পরিবারটির দুঃখ-দুর্দশার কথা ইউএনও মো. সালেহ আহমদকে জানান| বিষয়টি জানার পরপরই ইউএনও তাৎক্ষণিকভাবে পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মো. শহীদ হোসেন চৌধুরীর পরামর্শ ও নির্দেশনায় তাদের নগদ অর্থ এবং জরুরি খাদ্যসহায়তা প্রদান করেন| পাশাপাশি অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে তাদের সরকারি প্রতিবন্ধী ভাতার আওতাভুক্ত করার নিশ্চয়তা দেন|?অসহায় তিন ভাইয়ের পাশে জেলা ও উপজেলা প্রশাসনের দাঁড়ানোর এই অনন্য দৃষ্টান্ত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাড়¤^রে প্রচার হওয়ার পর, সমাজের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষ দলমত নির্বিশেষে তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন|