মোঃ রাফিন হোসেন (আরফিন) দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর গোবিন্দগঞ্জ মহাসড়কে আজ রবিবার ২৯/৩/২৬ ইং ভোর ৫টায় বিরামপুর উপজেলার চন্ডিপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় ২জন নিহত,৬জন আহত হয়েছেন। বালুবাহী ট্রাক দাঁড়িয়েছিল, পিছন থেকে ঢাকাগামী স্লিপার কোচ হেরিটেজ পরিবহন ধাক্কা দিলে দুর্ঘটনা ঘটে। ভোর ৫ টায় বিরামপুর উপজেলার চন্ডিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পঞ্চগড় থেকে ঢাকাগামী হেরিটেজ ট্রাভেলস নামের একটি যাত্রীবাহী বাস সজোরে ধাক্কা দেয়।এতে ঘটনাস্থলেই বাসের হেলপার ও এক যাত্রী নিহত হন। দুর্ঘটনায় বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি মোশারফ হোসেন বাবু, মুন্সিগঞ্জের শ্রীনগরের বাসিন্দা। অপরজনের পরিচয় এখনো জানা যায়নি।আহত ৬জনকে উদ্ধার করে বিরামপুর ও ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ থাকলেও পরে তা স্বাভাবিক হয়।বিষয়টি নিশ্চিত করেছেনে বিরামপুর থানার উপ পরিদর্শক আমির হুসাইন। তিনি জানান,দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।