নবাবগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে দুই যুবকের বিরুদ্ধে থানায় মামলা

মেহেদী হাসান , নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ৮ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার (৪ এপ্রিল) দুই যুবকের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করেছেন ভুক্তভোগীর মা।এজাহার সূত্রে জানা যায়,উপজেলার ৭নং দাউদপুর ইউনিয়নের উত্তর মুরাদপুর (দক্ষিণপাড়া) গ্রামের ৮ বছর বয়সী মোছা. আরবী জান্নাতুল (লামিয়া) কে ধর্ষণের অভিযোগে প্রতিবেশি আঃ মতিনের ছেলে মোঃ মারুফ হোসেন ওরফে মাকু (১৯) এবং মোঃ হোসাইন (১৯)-এর বিরুদ্ধে মামলা দায়ের করেন অভিযোগে উল্লেখ করা হয়,গতকাল শুক্রবার(০৩ এপ্রিল) সকাল ৯টার দিকে ভুক্তভোগী শিশু একই গ্রামের আম বাগানে খেলাধুলা করছিল। দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় দুপুর সাড়ে ১২টার দিকে শিশুটির মা খোঁজ করতে গিয়ে অভিযুক্ত মারুফের বাড়ি থেকে তাকে বের হতে দেখেন। এসময় অপর আসামী হোসাইন ঘটনাস্থল থেকে সরে যায় বলে অভিযোগ করা হয়।পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে মায়ের কাছে কান্নাজড়িত অবস্থায় জানায়, খেলাধুলার একপর্যায়ে দুই আসামী তাকে বাড়ির ভিতরে নিয়ে যায়। সেখানে হোসাইন দরজায় পাহারায় দাঁড়িয়ে থাকলে মারুফ তাকে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়।ঘটনার বিষয়ে জানতে পেরে ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় কয়েকজনকে সঙ্গে নিয়ে অভিযুক্তদের বাড়িতে গেলে তারা পালিয়ে যায়। পরে শিশুটিকে চিকিৎসার জন্য নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। এ বিষয়ে নবাবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সাজিদউর রহমান বলেন, ধর্ষণের অভিযোগে শিশুটির মা একটি মামলা দায়ের করেছেন। ভুক্তভোগী শিশুটির প্রাথমিক মেডিকেল সম্পন্ন হয়েছে এবং পরীক্ষার জন্য দিনাজপুর মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে আলামত পাঠানো হয়েছে। আসামিকে দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *