নরসিংদীতে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সোনালী ব্যাংকের ক্যাম্পেইন অনুষ্ঠিত

মো: জসিম উদ্দিন: বাংলা কিউআর ব্যবহারের মাধ্যমে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে গ্রাহকদেরকে উদ্ধুদ্ধ করার অংশ হিসেবে সোনালী ব্যাংক পিএলসি নরসিংদী অঞ্চল কর্তৃক এক বর্ণাঢ্য র?্যালি অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার সকালে সোনালী ব্যাংক পিএলসি, প্রিন্সিপাল আফিস, নরসিংদীর ডেপুটি জেনারেল ম্যানেজার বিশ্বজিৎ আচার্য্যের নেতৃত্বে উক্ত র‌্যালিটি সোনালী ব্যাংক ভবন থেকে শুরু করে নরসিংদী পৌরসভা মোড়, নরসিংদী পুরাতন বাসস্ট্যান্ড, নরসিংদী সদর হাসপাতাল, পায়রা চত্ত্বর, নরসিংদী ফায়ার সার্ভিস, সিএন্ডবি রোডসহ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। রঙ বেরঙ এর প্লেকার্ড, ব্যানার, ফেস্টুনসহ ব্যান্ড পার্টির মাধ্যমে বাদ্যযন্ত্র বাজিয়ে একটি উৎসব মুখর পরিবেশে র?্যালিটি অনুষ্ঠিত হয়। র?্যালি পূর্ব এক সংক্ষিপ্ত বক্তব্যে ডেপুটি জেনারেল ম্যানেজার বিশ্বজিৎ আচার্য্য সর্বস্তরের গ্রাহকদেরকে সোনালী ব্যাংকের মাধ্যমে বাংলা কিউআর ব্যবহারের জন্য আহবান জানান। তিনি বলেন ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণ বর্তমান সরকারের অন্যতম মহতী উদ্যোগ । এই উদ্যোগটি বাস্তবায়নের অংশ হিসেবে আজকের এই ক্যাম্পেইন । আমি আশা করি গ্রাহকবৃন্দ এতে সাড়া দিয়ে এগিয়ে আসবেন। প্রিন্সিপাল অফিস নরসিংদীর এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ফোটন চন্দ্র সূত্রধর, খালেদ ছাইফুল্লাহ, নরসিংদী কর্পোরেট শাখার এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মোঃ আল আমিন, বিভিন্ন শাখার এসিস্ট্যান্ট জেনারেল ম্যানাজার এবং ম্যানেজারবৃন্দ, নরসিংদী কর্পোরেট শাখার অফিসার ক্যাশ মোঃ মজিবুর রহমানসহ নরসিংদী অঞ্চলের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন শাখার গ্রাহকবৃন্দ উক্ত র?্যালিতে অংশগ্রহণ করেন ।