তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন ¯^পন বলেছেন, আধুনিক সভ্যতায় রাষ্ট্র ও সমাজ সব ক্ষেত্রেই গণমাধ্যম হলো আয়না| যে রাষ্ট্র বা সমাজ নিজেকে ¯^চ্ছ করতে চায় না, তারা গণমাধ্যমের মতো ¯^চ্ছ আয়নাকে গ্রহণ করতে পারে না| তিনি বলেন, দেশের রাজনৈতিক প্রক্রিয়ায় ও রাষ্ট্রে যদি সুশাসন নিশ্চিত করা না যায়, তবে বিচ্ছিন্নভাবে কেবল গণমাধ্যমের উপস্থিতিতে ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়| রোববার (৭ জুন) রাজধানীর পুরানা পল্টনে ইআরএফ মিলনায়তনে ‘ব্যাংক খাতে সুশাসন ও গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী| সেমিনারটির আয়োজন করে ইকোনোমিক রিপোর্টারস ফোরাম (ইআরএফ)| সার্বিক সহযোগিতায় ছিল ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি| সেমিনারের সভাপতিত্ব করেন ইআরএফ সভাপতি দৌলত আকতার মালা ও সঞ্চালনা করেন ইআরএফ জেনারেল সেক্রেটারি আবুল কাশেম| বক্তব্যের শুরুতে গণমাধ্যমকে আয়নার সঙ্গে তুলনা করে জহির উদ্দিন ¯^পন বলেন, ‘ছোটবেলায় আমরা আয়না দিয়ে খেলতাম| ভালো কোয়ালিটির আয়নায় আসল চেহারা দেখা যায়, আর যেটার কোয়ালিটি ভালো না, সেখানে নিজের চেহারাই বাঁকা দেখা যায়| এমনকি শাহরুখ খানের মতো জনপ্রিয় নায়কের চেহারাও খারাপ আয়নায় অদ্ভুত দেখাতে পারে| গণমাধ্যম হচ্ছে সেই আয়না| কোনো রাষ্ট্র বা সমাজ নিজেদের চেহারা জনগণের সামনে কতটা ¯^চ্ছভাবে প্রতিফলিত করতে চায়, তা নির্ভর করে তারা এই আয়নাকে কতটা গ্রহণ করছে তার ওপর|’ ব্যাংকিং খাতে সুশাসনের ঘাটতি নিয়ে তিনি বলেন, ‘রাষ্ট্র যদি সুশাসন নিশ্চিত করতে না পারে, রাজনৈতিক প্রক্রিয়া যদি তা না পারে, তবে শুধু গণমাধ্যমের উপস্থিতির কারণে ব্যাংকিং খাতে সুশাসন বিরাজ করবে| এটা আশা করা যায় না| ব্যাংকিং খাতের সুশাসন মূলত জাতীয় ক্ষেত্রের রাজনৈতিক সুশাসনের ঘাটতিরই প্রতিফলন| তবে ব্যাংকিং খাতের সুশাসনের জন্য গণমাধ্যমের ভূমিকা ও ক্ষমতার কোনো বিকল্প নেই|’ পরিসংখ্যান ম্যানিপুলেশন বা কারসাজির কঠোর সমালোচনা করে মন্ত্রী বলেন, ‘অনেক সময় দেখা যায় নির্দেশ জারির পর খেলাপি ঋণের (এনপিএল) হিসাব রাতারাতি পরিবর্তন হয়ে গেছে| রাষ্ট্র যখন তার কাঙ্ক্ষিত রাজনৈতিক রেটোরিক দেওয়ার জন্য পরিসংখ্যান ব্যুরোকে ব্যবহার করে, তখন তারা কতটা ম্যানিপুলেশন করতে পারে তা ভাবার বিষয়| আমার এখন ঘুমের দরকার, তাই বলতে হবে সূর্য ওঠেনি; আমার এখন অপরাধ করতে হবে, তাই দিনের বেলাকে বলতে হবে এখন রাত্রি; এভাবে ম্যানিপুলেশন করার ক্ষমতা যদি রাষ্ট্রের থাকে, তবে তা ¯^য়ংক্রিয়ভাবেই সব জায়গায় প্রভাব ফেলবে|’ ব্যাংকিং কমিশন গঠন ও উদ্যোক্তাদের বিষয়ে জহির উদ্দিন ¯^পন বলেন, ‘আমাদের দেশের অর্থনীতি কৃষিনির্ভর থেকে এখন অনেক বিস্তৃত হয়েছে| ব্যাংকিং খাতের মতো অর্থনীতিতে রক্তপ্রবাহের উৎসকে সংস্কার করতেই হবে| ব্যাংক থেকে মূলধন নিয়ে উদ্যোক্তারা কাজে লাগান| কিন্তু তাদের মধ্যে কারা সত্যিকারের পারফর্মার আর কারা চোর, বাটপার, গুন্ডা, বদমাশ, তা পরিসংখ্যানই বলে দেয়|’ শেয়ারবাজার ও ক্ষুদ্র বিনিয়োগকারীদের বিষয়ে সতর্ক করে তিনি বলেন, ‘শেয়ারবাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীদের সংখ্যা অনেক বেশি| যারা ব্যাংকের আমানতকারীদের টাকা টার্গেট করে, তারাই আবার শেয়ারবাজারের বিনিয়োগকারীদের টার্গেট করে| নতুন উদ্যোক্তা ˆতরি করতে হলে ব্যাংকের ওপর চাপ কমিয়ে শেয়ারবাজারকে পুঁজির শক্তিশালী উৎস হিসেবে গড়ে তুলতে হবে|’ সাংবাদিকদের বস্তুনিষ্ঠতার ওপর সর্বোচ্চ জোর দিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘গণমাধ্যমের জবাবদিহিতা ও ক্ষমতার একমাত্র মানদণ্ড হলো বস্তুনিষ্ঠতা| বস্তুনিষ্ঠতা ছাড়া গণমাধ্যম কর্তৃত্বপরায়ণ হতে পারে না| সাংবাদিকদের বসার জায়গা ফার্স্ট ফ্লোরে নাকি থার্ড ফ্লোরে সেটা বড় কথা নয়, সবচেয়ে বড় কথা হলো ‘অ্যাক্সেস টু ইনফরমেশন’ বা তথ্যের কাছে তাদের যাওয়ার সুযোগ আছে কি না| ব্যাংক যেখানে তথ্য রাখে, সেখানে সাংবাদিকদের পৌঁছানোর সুযোগ বা গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত তাদের যাতায়াত নিশ্চিত করতে হবে|’