মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
মক্কা চুক্তিতে যোগ দেওয়ার আগে সুবিধা-অসুবিধা যাচাই করবে বাংলাদেশ: শামা ওবায়েদ খুব শিগগিরই কমবে লোডশেডিং, দাবি প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার জিয়া উদ্যানে বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্ত করলেন তারেক রহমান বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া ও খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন তারেক রহমান বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল অর্থনীতির আগাম সংকেত দিতে পারে পিএমআই, নীতিনির্ধারণেও বাড়তে পারে ব্যবহার বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসা স্থগিতাদেশ প্রত্যাহার আবারও বড়পর্দায় রাজ-সাবিলা, এবার রহস্য-রোমাঞ্চের ‘কানাভুলা প্যারাডক্স’ জাতীয় দলের জার্সিকে বিদায় মেসির, আবেগঘন বার্তায় বললেন—‘আমার আর দেওয়ার মতো কিছু নেই’ নবাবগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

জিয়া উদ্যানে বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্ত করলেন তারেক রহমান

ইমরোজ শাহেদ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর জিয়া উদ্যানে বৃক্ষরোপণ এবং লেকে মাছের পোনা অবমুক্ত করেছেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির শুরুতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান তারেক রহমান। পরে তিনি দলীয় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।

জিয়া উদ্যানে আয়োজিত কর্মসূচিতে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ আরও অনেকে।

কর্মসূচিতে বিএনপি নেতারা দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ ও দর্শনকে সামনে রেখে দলকে আরও ঐক্যবদ্ধ ও সাংগঠনিকভাবে শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন।

তারা বলেন, দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে দলীয় আদর্শকে ধারণ করে ভবিষ্যতের রাজনৈতিক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তারা।

উল্লেখ্য, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত বিএনপি প্রতি বছর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি পালন করে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৬ পূর্বাহ্ণ
  • ১২:০২ অপরাহ্ণ
  • ১৬:২৯ অপরাহ্ণ
  • ১৮:২০ অপরাহ্ণ
  • ১৯:৩৫ অপরাহ্ণ
  • ৫:৩৯ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102