বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
৮ বছরের শিশুর পোশাক নিয়ে আপত্তি, সিংহগড় দুর্গে পর্যটকদের ওপর হামলার অভিযোগ ভিয়েতনামে ইংরেজি শিক্ষক, আসলে দাউদের ‘ডি-কোম্পানির’ অভিযুক্ত সদস্য রাষ্ট্রপতি নির্বাচন: দুপুর ২টায় ভোট, ব্যালট নিয়ে সংসদে যাবেন ইসির কর্মকর্তারা হ্যালো ডিসি’তে আবেদন, জেলা প্রশাসকের কার্যালয়েই মিলল নতুন চাকরি টিআইবির সাবেক ট্রাস্টি বোর্ড সদস্য তৌফিক নেওয়াজের মৃত্যুতে শোক ‘পরমাণু হামলা হলে একই মাত্রায় জবাব’: যুক্তরাষ্ট্রকে ইরানি আইনপ্রণেতার হুঁশিয়ারি গ্যাস, সার ও দক্ষতা উন্নয়নে একগুচ্ছ প্রস্তাবে মন্ত্রিসভা কমিটির নীতিগত অনুমোদন বিএনপির সরকারদলীয় সভা রাষ্ট্রপতি নির্বাচনের আগে জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশের পাশে থাকার আশ্বাস কাতারের গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সের করোনা জয়

জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশের পাশে থাকার আশ্বাস কাতারের

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল থানি।

বুধবার (১৯ আগস্ট) দোহায় কাতারের প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ আশ্বাস দেন।

বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কাতারের নেতৃত্বের প্রতি শুভেচ্ছা পৌঁছে দেন খলিলুর রহমান। এ সময় তিনি কাতারের সঙ্গে বাংলাদেশের সংহতির কথা তুলে ধরেন এবং মধ্যপ্রাচ্যসহ বৃহত্তর অঞ্চলে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় কাতারের ভূমিকার প্রশংসা করেন।

দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের বিষয়েও বৈঠকে আলোচনা হয়। কাতারের প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে উল্লেখ করে বলেন, বর্তমান বৈশ্বিক ও আঞ্চলিক বাস্তবতায় বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে কাতার সহযোগিতার সব সম্ভাব্য পথ বিবেচনা করবে।

এ সময় জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় খলিলুর রহমানকে অভিনন্দন জানান কাতারের প্রধানমন্ত্রী। নতুন দায়িত্ব পালনে কাতারের সমর্থন ও সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশ্বস্ত করেন তিনি।

বৈঠকে খলিলুর রহমান সুবিধাজনক সময়ে কাতারের প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

পরে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল-মুরাইখির সঙ্গেও বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। সেখানে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭ পূর্বাহ্ণ
  • ১২:০৬ অপরাহ্ণ
  • ১৬:৩৮ অপরাহ্ণ
  • ১৮:৩৫ অপরাহ্ণ
  • ১৯:৫৩ অপরাহ্ণ
  • ৫:৩৩ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102