বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
৮ বছরের শিশুর পোশাক নিয়ে আপত্তি, সিংহগড় দুর্গে পর্যটকদের ওপর হামলার অভিযোগ ভিয়েতনামে ইংরেজি শিক্ষক, আসলে দাউদের ‘ডি-কোম্পানির’ অভিযুক্ত সদস্য রাষ্ট্রপতি নির্বাচন: দুপুর ২টায় ভোট, ব্যালট নিয়ে সংসদে যাবেন ইসির কর্মকর্তারা হ্যালো ডিসি’তে আবেদন, জেলা প্রশাসকের কার্যালয়েই মিলল নতুন চাকরি টিআইবির সাবেক ট্রাস্টি বোর্ড সদস্য তৌফিক নেওয়াজের মৃত্যুতে শোক ‘পরমাণু হামলা হলে একই মাত্রায় জবাব’: যুক্তরাষ্ট্রকে ইরানি আইনপ্রণেতার হুঁশিয়ারি গ্যাস, সার ও দক্ষতা উন্নয়নে একগুচ্ছ প্রস্তাবে মন্ত্রিসভা কমিটির নীতিগত অনুমোদন বিএনপির সরকারদলীয় সভা রাষ্ট্রপতি নির্বাচনের আগে জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশের পাশে থাকার আশ্বাস কাতারের গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সের করোনা জয়

হ্যালো ডিসি’তে আবেদন, জেলা প্রশাসকের কার্যালয়েই মিলল নতুন চাকরি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
দীর্ঘদিন তৈরি পোশাক খাতে কাজ করেও হঠাৎ অসুস্থতার কারণে চাকরি হারান মো. আব্দুল্লাহ আল মুনিম। তিন সন্তান ও পরিবার নিয়ে যখন অনিশ্চয়তায় পড়েছিলেন, তখন সহযোগিতার আশায় দ্বারস্থ হন ঢাকা জেলা প্রশাসনের নাগরিক সেবা প্ল্যাটফর্ম ‘হ্যালো ডিসি’র।

সেই আবেদনের সূত্র ধরেই জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে নতুন চাকরির সুযোগ পেলেন সাভারের ব্যাংক কলোনির এই বাসিন্দা।

বুধবার (১৯ আগস্ট) ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ফরিদা খানমের সঙ্গে দেখা করেন মুনিম। নিজের দীর্ঘ কর্মজীবন, অসুস্থতার কারণে চাকরি হারানো এবং পরিবারের সংকটের কথা সেখানে তুলে ধরেন তিনি।

কাকতালীয়ভাবে সে সময় কার্যালয়ে উপস্থিত ছিলেন তৈরি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান এম এম ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী কর্মকর্তা মশিউর রহমান। মুনিমের প্রায় ১৫ বছরের মার্চেন্ডাইজিং ও বিপণন খাতে কাজের অভিজ্ঞতার কথা শুনে তার পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি।

কোনো দীর্ঘ নিয়োগ প্রক্রিয়ায় না গিয়ে মুনিমের অভিজ্ঞতা বিবেচনায় তাৎক্ষণিকভাবে নিজের প্রতিষ্ঠানে উপযুক্ত পদে তাকে নিয়োগ দেওয়ার প্রস্তাব করেন মশিউর রহমান। পরে জেলা প্রশাসকের উপস্থিতিতেই তার হাতে নতুন চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়।

জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, সমাজের সামর্থ্যবান মানুষরা অসহায় ও সংকটে থাকা মানুষের পাশে দাঁড়ালে অনেকের জীবনে বড় পরিবর্তন আনা সম্ভব। সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তিগত ও সামাজিক সহযোগিতাও মানুষের কঠিন সময় কাটিয়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

দীর্ঘ অনিশ্চয়তার পর নতুন চাকরির নিয়োগপত্র হাতে পেয়ে আবেগাপ্লুত মুনিম বলেন, এই সুযোগ তার পরিবারকে নিয়ে নতুন করে ভবিষ্যতের স্বপ্ন দেখার সাহস দিয়েছে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭ পূর্বাহ্ণ
  • ১২:০৬ অপরাহ্ণ
  • ১৬:৩৮ অপরাহ্ণ
  • ১৮:৩৫ অপরাহ্ণ
  • ১৯:৫৩ অপরাহ্ণ
  • ৫:৩৩ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102