বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল দ্বিতীয় টেস্টের আগে একাদশ নিয়ে ভাবনায় বাংলাদেশ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত সহস্রাধিক পদ্ম-শাপলার রঙে সাজানো ডালাহাতা বিল, মুগ্ধতায় ছুটছেন প্রকৃতিপ্রেমীরা রাতের নীরবতায় কোরআন তিলাওয়াত, যে আমলে রয়েছে বিশেষ মর্যাদা প্রিন্সিপাল হত্যার রহস্য উন্মোচন, অভিযুক্ত দুই শিক্ষার্থী ঘুমের আগে মিষ্টি আলু, সত্যিই কি ভালো ঘুমে সহায়তা করে? ‘ব্যাচেলর পয়েন্ট’-এ নতুন চমক, অতিথি চরিত্রে রাফসান ও সুনেহরা জুলাই অভ্যুত্থানে আহতদের চিকিৎসা-পুর্নবাসনে অগ্রাধিকার: ইশরাক হোসেন নিষেধাজ্ঞার চাপেও ইরানের তেল আয়ে বড় উল্লম্ফন, চার মাসে ৭৫০ কোটি ডলার

৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের সরাসরি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট শেষে প্রকাশ্যে ব্যালট গণনা করা হয় এবং ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচনি কর্তা এ এম এম নাসির উদ্দিন।

নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদকে হারিয়ে জয় পান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

প্রকাশিত ফল অনুযায়ী, মোট ৩৪৩টি বৈধ ভোটের মধ্যে মির্জা ফখরুল পেয়েছেন ২৫৫ ভোট। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী কর্নেল (অব.) অলি আহমদের ঝুলিতে যায় ৮৮ ভোট।

ভোটগ্রহণে সংসদ সদস্যরা নিজ নিজ আসনে বসে ব্যালট পেপারে স্বাক্ষর করে পছন্দের প্রার্থীকে ভোট দেন। ভোট প্রদান শুরু করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। পরে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, প্রধানমন্ত্রী তারেক রহমানসহ অন্যান্য সংসদ সদস্যরা ভোট দেন।

এর মধ্য দিয়ে কয়েক দশক পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোটাভুটির মাধ্যমে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হলো বাংলাদেশ।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২০ পূর্বাহ্ণ
  • ১২:০৫ অপরাহ্ণ
  • ১৬:৩৬ অপরাহ্ণ
  • ১৮:৩১ অপরাহ্ণ
  • ১৯:৪৮ অপরাহ্ণ
  • ৫:৩৫ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102