প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় যুক্ত হয়েছেন আরও ছয় সদস্য। নতুন রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণের পরপরই বঙ্গভবনে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নতুন করে মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, রাশেদুজ্জামান মিল্লাত, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এবং বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক সাচিং প্রু জেরি।
এদিকে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন ও হুমায়ুন কবির।
চারজন মন্ত্রী এবং দুজন প্রতিমন্ত্রী যুক্ত হওয়ার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভার সদস্যসংখ্যা আরও বাড়ল। নতুন সদস্যদের দায়িত্ব বণ্টন নিয়ে পরবর্তী প্রজ্ঞাপনের অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্ট মহল।