দেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে বঙ্গভবনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার সন্ধ্যা ৭টা ৮ মিনিটের দিকে তিনি বঙ্গভবনে প্রবেশ করেন। এ সময় তাকে স্বাগত জানান বিদায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে বঙ্গভবন ও আশপাশের এলাকায় নেওয়া হয় কঠোর নিরাপত্তাব্যবস্থা।
রাষ্ট্রীয় এই আয়োজনে উপস্থিত ছিলেন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা, তিন বাহিনীর প্রধান, সংসদ সদস্য, বিচারপতি, বিভিন্ন দেশের কূটনীতিকসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। এছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথিরাও অনুষ্ঠানে অংশ নেন।
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণকে ঘিরে বঙ্গভবনে ছিল বিশেষ রাষ্ট্রীয় আয়োজন।