বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের প্রক্রিয়ায় অনুমোদিত ২৫টি রিক্রুটিং এজেন্সির তালিকা প্রকাশ করা হয়েছে। মালয়েশিয়ার বিদেশি কর্মী নিয়োগসংক্রান্ত প্ল্যাটফর্ম এফডব্লিউসি এবং সিএমএসের তথ্য অনুযায়ী, শুক্রবার (২১ আগস্ট) এ তালিকা প্রকাশ করা হয়।
প্রকাশিত তালিকায় থাকা এজেন্সিগুলোর মাধ্যমে বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়ায় নিয়োগের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।
তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ ওয়ান ওভারসিজ লিমিটেড, বেঙ্গল হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট, জেনারেল ট্রেডিং কোম্পানি, মেসার্স ইউনাইটেড গালফ সার্ভিসেস, অ্যানেসা এয়ার ইন্টারন্যাশনাল, আত-তাকওয়া ওভারসিজ লিমিটেড এবং আর্থ-স্মার্ট বাংলাদেশ লিমিটেড।
এ ছাড়া তালিকায় রয়েছে খান জাহান আলী ওভারসিজ, মেসার্স আল-শোতুপ ওভারসিজ, মাদারল্যান্ড ওভারসিজ লিমিটেড, রিফা ইন্টারন্যাশনাল, ভেলি ট্রেড ইন্টারন্যাশনাল, এ-প্লাস ইন্টারন্যাশনাল ও আল-হায়াত ওভারসিজ।

আরও রয়েছে ভালুকা ওভারসিজ, ব্রাদার্স ট্রেডিং অ্যান্ড কন্ট্রাক্টিং লিমিটেড, চাঁদপুর ইন্টারন্যাশনাল, কান্ট্রি এমপ্লয়মেন্ট এজেন্সি, গুডনেস সার্ভিসেস লিমিটেড এবং জুয়েল রিঙ্কু এন্টারপ্রাইজ।