শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
টিএসসিতে আজ রাতে ‘আভাস’-এর কনসার্ট, ৪১ বছরের চাকরি শেষে ফুলের গাড়িতে বিদায়, আবেগে ভাসলেন কনস্টেবল শের আলী স্টার্কের তোপে ধস, তবু ৪৩ রানের লজ্জা এড়াল বাংলাদেশ বিনিয়োগে নতুন যুগ, এক ছাতার নিচে আসছে বিডা-বেজা-পিপিপি ইতালি যাওয়ার পথে তিউনিসিয়া উপকূলে নৌকাডুবি, নিখোঁজ ১৩ যানজট নিয়ন্ত্রণে ড্রোন নামাচ্ছে ডিএমপি, আকাশ থেকে চলবে নজরদারি রাষ্ট্রপতি হওয়ায় শূন্য ঠাকুরগাঁও-১ আসনে দ্রুত উপনির্বাচনের প্রস্তুতি মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠাতে ২৫ রিক্রুটিং এজেন্সির তালিকা প্রকাশ মির্জা ফখরুলকে বিশ্বনেতাদের অভিনন্দন, সম্পর্ক জোরদারে আশাবাদ শাহজালালে কয়েক দিনের অভিযানে প্রায় পৌনে ৩ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

রাষ্ট্রপতি হওয়ায় শূন্য ঠাকুরগাঁও-১ আসনে দ্রুত উপনির্বাচনের প্রস্তুতি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দায়িত্ব গ্রহণ করায় তার ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা করা হয়েছে। এ আসনে দ্রুত উপনির্বাচনের আয়োজন করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

শনিবার (২২ আগস্ট) নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, আসনটি আনুষ্ঠানিকভাবে শূন্য হওয়ায় আইন ও বিধিবিধান পর্যালোচনা করে পরবর্তী কার্যক্রম শুরু করা হবে।

তিনি বলেন, সামনে স্থানীয় সরকার নির্বাচন থাকলেও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে নির্বাচন কমিশন দীর্ঘ সময় নেবে না। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করা হবে।

এর আগে শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর সংবিধান অনুযায়ী তার ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করে জাতীয় সংসদ সচিবালয়।

গত ২০ আগস্ট জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে মোট ৩৪৯ জন ভোটারের মধ্যে ৩৪৩ জন ভোট দেন। এতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী ও এলডিপির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ পান ৮৮ ভোট।

এর আগে ২২তম রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর গত ৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। নির্বাচনে বিএনপি ও সমমনা দলগুলোর প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে অলি আহমদ প্রতিদ্বন্দ্বিতা করেন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২০ পূর্বাহ্ণ
  • ১২:০৫ অপরাহ্ণ
  • ১৬:৩৬ অপরাহ্ণ
  • ১৮:৩১ অপরাহ্ণ
  • ১৯:৪৮ অপরাহ্ণ
  • ৫:৩৫ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102