রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা ক্যাম্পে মার্কিন কংগ্রেসের ১০ সদস্যের প্রতিনিধি দল নিউইয়র্কের কনসার্টের পর অভিনয়ে ফিরলেন অপূর্ব শরিফুলের ৭ উইকেটেও বিপদ কাটেনি, ইনিংস হার এড়াতে লড়ছে বাংলাদেশ ২০৩১ সালের মধ্যে স্বর্ণ-হীরার অলংকার রপ্তানিতে ৭ বিলিয়ন ডলারের লক্ষ্য বাজুসের ব্রিটেনে পুলিশের গাড়ির সঙ্গে ভুল পথে আসা গাড়ির সংঘর্ষ, নিহত ৭ অতিরিক্ত প্রত্যাশা পূরণে তাড়াহুড়া করলে ফের বিপদ আসতে পারে: এ্যানি আজ বঙ্গভবনে উঠছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল টিএসসিতে আজ রাতে ‘আভাস’-এর কনসার্ট, ৪১ বছরের চাকরি শেষে ফুলের গাড়িতে বিদায়, আবেগে ভাসলেন কনস্টেবল শের আলী স্টার্কের তোপে ধস, তবু ৪৩ রানের লজ্জা এড়াল বাংলাদেশ

আজ বঙ্গভবনে উঠছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর আজ বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে উঠছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল ১০টা ৫০ মিনিটে রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবন থেকে বঙ্গভবনের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তাঁর।

রাষ্ট্রপতির কার্যালয় সূত্র জানিয়েছে, বঙ্গভবনের ২ নম্বর গেটে পৌঁছালে পুলিশের একটি সুসজ্জিত দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার মঞ্চে নিয়ে যাবে। সেখানে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকশ দল তাঁকে রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান করবে। আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রপতি বঙ্গভবনে তাঁর কার্যালয়ে যাবেন।

এর আগে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর গতকাল সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল ১০টা ২৭ মিনিটে স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। পরে তিন বাহিনীর পক্ষ থেকে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন-বইয়ে স্বাক্ষর করেন। সেখানে তিনি মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগ, সাহস ও দেশপ্রেমের কথা স্মরণ করে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। একই সঙ্গে জাতীয় স্মৃতিসৌধকে দেশের গৌরব, আত্মত্যাগ, ঐক্য ও দেশপ্রেমের চিরন্তন প্রতীক হিসেবে উল্লেখ করেন।

পরিদর্শন-বইয়ে রাষ্ট্রপতি মহান মুক্তিযুদ্ধের বীর, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বীরউত্তম এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতিও শ্রদ্ধা নিবেদন করেন। তাঁদের দেশপ্রেম, নেতৃত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম জাতীয় ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে বলে উল্লেখ করেন তিনি।

মুক্তিযুদ্ধের চেতনা, সংবিধানের আদর্শ এবং শহীদদের আত্মত্যাগের মর্যাদা সমুন্নত রেখে শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক, কল্যাণমুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ও ব্যক্ত করেন রাষ্ট্রপতি। পরে তিনি একটি উদয় পদ্মবৃক্ষের চারা রোপণ করে স্মৃতিসৌধ প্রাঙ্গণ ত্যাগ করেন।

স্মৃতিসৌধে নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরাও

এদিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত মন্ত্রী আবদুল মঈন খান, রশিদুজ্জামান মিল্লাত, সাচিং প্রু জেরী ও আন্দালিভ রহমান পার্থ।

এ ছাড়া প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং মোহাম্মদ শামীম কায়সার (লিংকন)ও স্মৃতিসৌধে গিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২০ পূর্বাহ্ণ
  • ১২:০৫ অপরাহ্ণ
  • ১৬:৩৬ অপরাহ্ণ
  • ১৮:৩১ অপরাহ্ণ
  • ১৯:৪৮ অপরাহ্ণ
  • ৫:৩৫ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102