নিজস্ব প্রতিবেদক: দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সচিবালয়ে অফিস করেছেন নতুন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ। রোববার (২৩ আগস্ট) সকালে মন্ত্রণালয়ে পৌঁছালে কর্মকর্তা-কর্মচারীরা ফুল দিয়ে তাঁকে স্বাগত জানান।
সকাল ৮টা ২০ মিনিটের দিকে সচিবালয়ে প্রবেশ করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী। পরে সকাল সাড়ে ৯টায় মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
সচিবালয়ের ৬ নম্বর ভবনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পৌঁছালে মন্ত্রীকে ফুল দিয়ে বরণ করে নেন মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় তাঁদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন আন্দালিব রহমান পার্থ।
প্রথম কর্মদিবসে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময়ের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দাপ্তরিক কার্যক্রম শুরু করেন নতুন মন্ত্রী।
এ সময় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানাসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
মন্ত্রীকে ঘিরে প্রথম কর্মদিবসে মন্ত্রণালয়ে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে উৎসাহ ও প্রাণচাঞ্চল্য দেখা যায়।