সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
পানি, বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানিতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চায় বাংলাদেশ বায়তুল মোকাররমে শুরু হচ্ছে ১৫ দিনের সীরাতুন্নবী আয়োজন বিজিবির ‘মৎস্য পক্ষ-২০২৬’ শুরু, পুকুরে অবমুক্ত করা হলো বিভিন্ন প্রজাতির মাছের পোনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, আলোচনায় রোহিঙ্গা ও অভিবাসন বিদেশি মিশনে শিক্ষা কূটনীতি ও নারী শ্রমিকদের জন্য জরুরি হটলাইন চায় সংসদীয় কমিটি মক্কার নতুন প্রতিরক্ষা জোটে বাংলাদেশ: লাভ-ক্ষতির হিসাব করেই সিদ্ধান্ত চায় কৌশলগত বাস্তবতা নির্বাচনি প্রক্রিয়ার প্রতিটি ধাপে নারীর ৫০ শতাংশ অংশগ্রহণ চান নির্বাচন কমিশনার ঢাকায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৪০, উদ্ধার অস্ত্র ও মাদক যে জিকিরে খুলে যায় আসমানের দরজা, রয়েছে হাদিসে সুসংবাদ কাপ্তাই হ্রদে মাছের বাম্পার আহরণ, সরকারি রাজস্ব আদায় হয়েছে প্রায় ৬৮ লাখ টাকা

বঙ্গভবনে উঠলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবন ছেড়ে বঙ্গভবনে উঠেছেন দেশের নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (২৩ আগস্ট) বেলা ১১টার দিকে রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনে পৌঁছান তিনি।

বঙ্গভবনে প্রবেশের পর রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী গার্ড অব অনার দেওয়া হয়। আনুষ্ঠানিকতা শেষে বঙ্গভবনে তাঁর আবাসিক ও দাপ্তরিক কার্যক্রম শুরু করার কথা রয়েছে।

দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্ব নেওয়ার পর রাষ্ট্রীয় রীতি ও প্রটোকল অনুযায়ী রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনেই অবস্থান করার বিধান রয়েছে। সেই ধারাবাহিকতায় মিন্টো রোডের মন্ত্রিপাড়ার বাসা ছেড়ে এবার বঙ্গভবনে উঠলেন তিনি।

এর আগে শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দীর্ঘ ৩৫ বছর পর গত ২০ আগস্ট জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ পান ৮৮ ভোট।

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর বঙ্গভবনে ওঠার মধ্য দিয়ে মির্জা ফখরুলের নতুন সাংবিধানিক দায়িত্বের আনুষ্ঠানিক পর্ব আরও এক ধাপ এগিয়ে গেল।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২০ পূর্বাহ্ণ
  • ১২:০৫ অপরাহ্ণ
  • ১৬:৩৬ অপরাহ্ণ
  • ১৮:৩১ অপরাহ্ণ
  • ১৯:৪৮ অপরাহ্ণ
  • ৫:৩৫ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102