সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :
পানি, বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানিতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চায় বাংলাদেশ বায়তুল মোকাররমে শুরু হচ্ছে ১৫ দিনের সীরাতুন্নবী আয়োজন বিজিবির ‘মৎস্য পক্ষ-২০২৬’ শুরু, পুকুরে অবমুক্ত করা হলো বিভিন্ন প্রজাতির মাছের পোনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, আলোচনায় রোহিঙ্গা ও অভিবাসন বিদেশি মিশনে শিক্ষা কূটনীতি ও নারী শ্রমিকদের জন্য জরুরি হটলাইন চায় সংসদীয় কমিটি মক্কার নতুন প্রতিরক্ষা জোটে বাংলাদেশ: লাভ-ক্ষতির হিসাব করেই সিদ্ধান্ত চায় কৌশলগত বাস্তবতা নির্বাচনি প্রক্রিয়ার প্রতিটি ধাপে নারীর ৫০ শতাংশ অংশগ্রহণ চান নির্বাচন কমিশনার ঢাকায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৪০, উদ্ধার অস্ত্র ও মাদক যে জিকিরে খুলে যায় আসমানের দরজা, রয়েছে হাদিসে সুসংবাদ কাপ্তাই হ্রদে মাছের বাম্পার আহরণ, সরকারি রাজস্ব আদায় হয়েছে প্রায় ৬৮ লাখ টাকা

তথ্য মন্ত্রণালয়ে নিয়ন্ত্রণ নয়, নিয়ম মেনে রেগুলেশন করতে হবে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে অতিরিক্ত নিয়ন্ত্রণের পথে না গিয়ে নিয়ম-কানুন যথাযথভাবে প্রয়োগ ও রেগুলেশনের ওপর গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন নতুন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ। তাঁর মতে, মন্ত্রণালয়ের কাজ হবে প্রয়োজনীয় নিয়ম ও কাঠামো নিশ্চিত করা, তবে কোনোভাবেই যেন তা নিয়ন্ত্রণমূলক অবস্থানে চলে না যায়।

রোববার (২৩ আগস্ট) সকালে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে প্রথম কর্মদিবসের মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

আন্দালিব রহমান পার্থ বলেন, মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের ক্ষেত্রে রেগুলেশনের বিষয়টি মাথায় রাখতে হবে। একই সঙ্গে সতর্ক থাকতে হবে, যাতে রেগুলেট করার দায়িত্ব পালন করতে গিয়ে কোনোভাবেই কন্ট্রোলের দিকে যাওয়া না হয়।

নিজের দায়িত্ব পাওয়ার প্রসঙ্গে তিনি বলেন, আল্লাহ তাঁকে বড় একটি সুযোগ দিয়েছেন এবং এ জন্য তিনি কৃতজ্ঞ। প্রধানমন্ত্রীর প্রতিও ধন্যবাদ জানান নতুন মন্ত্রী।

তিনি বলেন, সরকারের উন্নয়নমূলক ও ইতিবাচক কর্মকাণ্ড মানুষের কাছে সঠিকভাবে, সততার সঙ্গে এবং বিশ্বাসযোগ্যতার ভিত্তিতে তুলে ধরা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। একই সঙ্গে মুক্তিযুদ্ধসহ দেশের জাতীয় অর্জন ও গৌরবের বিষয়গুলো মানুষের সামনে ইতিবাচকভাবে তুলে ধরার ক্ষেত্রেও মন্ত্রণালয়কে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

‘কঠিন সময়ে দায়িত্ব নিয়েছি’

বাংলাদেশের ইতিহাসের একটি কঠিন সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার দায়িত্ব নিয়েছে বলে মন্তব্য করেন পার্থ। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হচ্ছে। কাজ করতে গিয়ে ভুলত্রুটি হতে পারে, তবে নৈতিক অবস্থানের জায়গা থেকে শক্ত থাকার চেষ্টা থাকবে।

জুলাই আন্দোলনে গণমাধ্যম ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকার বিষয়টিও গুরুত্বের সঙ্গে তুলে ধরেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, ওই সময়ে গণমাধ্যমের ভূমিকা কোনোভাবেই ছোট করে দেখার সুযোগ নেই।

বাংলাদেশকে নতুন পথে এগিয়ে নেওয়ার প্রত্যয়ের কথা জানিয়ে পার্থ বলেন, অতীতে যে ক্ষত বা ক্ষতি হয়েছে, সেগুলো মেরামতের পাশাপাশি নতুন একটি কার্যকর ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য রয়েছে। মন্ত্রণালয়ের কর্মকাণ্ডে যেন কোনো ধরনের অন্যায় না হয় এবং ভবিষ্যতে সবাই সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে পারে, সে বিষয়েও গুরুত্ব দেন তিনি।

প্রথম কর্মদিবসে সচিবালয়ে

নতুন দায়িত্ব গ্রহণের পর প্রথম কর্মদিবসে রোববার সকাল ৮টা ২০ মিনিটে সচিবালয়ে পৌঁছান তথ্য ও সম্প্রচারমন্ত্রী। মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা ফুল দিয়ে তাঁকে স্বাগত জানান।

পরে সকাল সাড়ে ৯টার দিকে তাঁদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২০ পূর্বাহ্ণ
  • ১২:০৫ অপরাহ্ণ
  • ১৬:৩৬ অপরাহ্ণ
  • ১৮:৩১ অপরাহ্ণ
  • ১৯:৪৮ অপরাহ্ণ
  • ৫:৩৫ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102