সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম :
পানি, বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানিতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চায় বাংলাদেশ বায়তুল মোকাররমে শুরু হচ্ছে ১৫ দিনের সীরাতুন্নবী আয়োজন বিজিবির ‘মৎস্য পক্ষ-২০২৬’ শুরু, পুকুরে অবমুক্ত করা হলো বিভিন্ন প্রজাতির মাছের পোনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, আলোচনায় রোহিঙ্গা ও অভিবাসন বিদেশি মিশনে শিক্ষা কূটনীতি ও নারী শ্রমিকদের জন্য জরুরি হটলাইন চায় সংসদীয় কমিটি মক্কার নতুন প্রতিরক্ষা জোটে বাংলাদেশ: লাভ-ক্ষতির হিসাব করেই সিদ্ধান্ত চায় কৌশলগত বাস্তবতা নির্বাচনি প্রক্রিয়ার প্রতিটি ধাপে নারীর ৫০ শতাংশ অংশগ্রহণ চান নির্বাচন কমিশনার ঢাকায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৪০, উদ্ধার অস্ত্র ও মাদক যে জিকিরে খুলে যায় আসমানের দরজা, রয়েছে হাদিসে সুসংবাদ কাপ্তাই হ্রদে মাছের বাম্পার আহরণ, সরকারি রাজস্ব আদায় হয়েছে প্রায় ৬৮ লাখ টাকা

ঢাকায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৪০, উদ্ধার অস্ত্র ও মাদক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে সংশ্লিষ্ট ঘটনায় ৪৬টি মামলা করা হয়েছে। অভিযানে অস্ত্র, বিপুল পরিমাণ মাদক, মোবাইল ফোন ও নগদ অর্থসহ বিভিন্ন আলামত উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৪ আগস্ট) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী এসব তথ্য জানান।

ডিএমপি সূত্রে জানা গেছে, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ থেকে ২৯ জন, লালবাগ থেকে ৪৫ জন, ওয়ারী থেকে ৫০ জন, মতিঝিল থেকে ৩৬ জন, তেজগাঁও থেকে ৬৭ জন, মিরপুর থেকে ১২৭ জন, গুলশান থেকে ৩১ জন, উত্তরা থেকে ৫০ জন এবং গোয়েন্দা বিভাগ থেকে ৫ জন রয়েছেন।

অভিযানে যা উদ্ধার

ডিএমপির বিভিন্ন ইউনিট ও থানা এলাকায় পরিচালিত এসব অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ ছাড়া একটি তলোয়ার, একটি ছোরা ও একটি গ্রেনেডও উদ্ধার করা হয়।

মাদকবিরোধী অভিযানে উদ্ধার হয়েছে ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৩৯ হাজার ১২৭ পিস ইয়াবা এবং ৩ দশমিক ২ গ্রাম গুঁড়া ইয়াবা। পাশাপাশি একটি মোটরসাইকেল, নয়টি মোবাইল ফোন ও নগদ ৩ হাজার টাকা জব্দ করা হয়েছে।

অভিযান চলাকালে দুইজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

রাজধানীর বিভিন্ন থানার আওতাধীন এলাকায় অপরাধ দমন ও মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়। উদ্ধার হওয়া আলামত ও মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলছে।

ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২০ পূর্বাহ্ণ
  • ১২:০৫ অপরাহ্ণ
  • ১৬:৩৬ অপরাহ্ণ
  • ১৮:৩১ অপরাহ্ণ
  • ১৯:৪৮ অপরাহ্ণ
  • ৫:৩৫ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102