শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ধর্মীয় ভেদাভেদ নয়, সবার পরিচয় বাংলাদেশী : পরিবেশমন্ত্রী আগামী গ্রীষ্মের আগেই তিন-চার হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু হাসপাতালে ভর্তি ১৩৭৩ দুর্নীতি বন্ধ করতে হলে রাজনৈতিক নেতৃবৃন্দকে আগে দুর্নীতিমুক্ত হতে হবে : আইনমন্ত্রী জাতীয় ঐক্য ও অগ্রগতি রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে : রাষ্ট্রপতি জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম: রাষ্ট্রপতি স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী বুড়িচং ওয়েলফেয়ার সোসাইটি-ঢাকা এর সভাপতি অধ্যক্ষ মোঃ সফিকুল ইসলাম, সেক্রেটারি ইঞ্জি. মোঃ কামরুজ্জামান মনোনীত দাউদপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের আয়োজনে মরহুমা জেবুন্নেছা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, আলোচনায় রোহিঙ্গা ও অভিবাসন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। বৈঠকে জাতিসংঘ সাধারণ পরিষদ, রোহিঙ্গা সংকট এবং বাংলাদেশ-যুক্তরাজ্যের অভিবাসন সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় গুরুত্ব পেয়েছে।

রোববার (২৩ আগস্ট) ঢাকায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ব্রিটিশ হাইকমিশনার। পরে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের এক বার্তায় বৈঠকের বিষয়গুলো জানানো হয়।

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার নিয়ে আলোচনা

বৈঠকে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে ড. খলিলুর রহমানের অগ্রাধিকার ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে জানতে চান সারাহ কুক। জাতিসংঘের বিভিন্ন বহুপাক্ষিক কার্যক্রমে বাংলাদেশ ও যুক্তরাজ্যের পারস্পরিক সহযোগিতার বিষয়েও আলোচনা হয়।

রোহিঙ্গা সংকটে যুক্তরাজ্যের সহযোগিতা

আলোচনায় গুরুত্ব পায় দীর্ঘদিনের রোহিঙ্গা সংকট। সামনে রোহিঙ্গা সংকটের নবম বার্ষিকী হওয়ায় বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য যুক্তরাজ্যের চলমান ও ভবিষ্যৎ সহায়তার বিষয়টি নিয়ে মতবিনিময় করেন দুই দেশের প্রতিনিধিরা।

রোহিঙ্গা জনগোষ্ঠীর মানবিক সহায়তা অব্যাহত রাখা এবং সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের প্রয়োজনীয়তাও বৈঠকে গুরুত্ব পায়।

অভিবাসন সহযোগিতায় গুরুত্ব

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে অভিবাসন সংক্রান্ত সহযোগিতার বিষয়টিও বৈঠকের অন্যতম আলোচ্য ছিল। নিরাপদ ও নিয়মতান্ত্রিক অভিবাসন এবং দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অভিবাসন ইস্যুতে যোগাযোগ অব্যাহত রাখার বিষয়টি আলোচনায় উঠে আসে।

ব্রিটিশ হাইকমিশনের বার্তা অনুযায়ী, বৈঠকটি দুই দেশের বহুপাক্ষিক কূটনীতি, মানবিক সহায়তা এবং অভিবাসন সহযোগিতার ক্ষেত্রে ঢাকা-লন্ডনের চলমান যোগাযোগ ও সমন্বয়ের ধারাবাহিকতাকে তুলে ধরেছে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৬ পূর্বাহ্ণ
  • ১১:৪৭ পূর্বাহ্ণ
  • ১৫:৫১ অপরাহ্ণ
  • ১৭:৩২ অপরাহ্ণ
  • ১৮:৪৬ অপরাহ্ণ
  • ৫:৫৮ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102