সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
পানি, বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানিতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চায় বাংলাদেশ বায়তুল মোকাররমে শুরু হচ্ছে ১৫ দিনের সীরাতুন্নবী আয়োজন বিজিবির ‘মৎস্য পক্ষ-২০২৬’ শুরু, পুকুরে অবমুক্ত করা হলো বিভিন্ন প্রজাতির মাছের পোনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, আলোচনায় রোহিঙ্গা ও অভিবাসন বিদেশি মিশনে শিক্ষা কূটনীতি ও নারী শ্রমিকদের জন্য জরুরি হটলাইন চায় সংসদীয় কমিটি মক্কার নতুন প্রতিরক্ষা জোটে বাংলাদেশ: লাভ-ক্ষতির হিসাব করেই সিদ্ধান্ত চায় কৌশলগত বাস্তবতা নির্বাচনি প্রক্রিয়ার প্রতিটি ধাপে নারীর ৫০ শতাংশ অংশগ্রহণ চান নির্বাচন কমিশনার ঢাকায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৪০, উদ্ধার অস্ত্র ও মাদক যে জিকিরে খুলে যায় আসমানের দরজা, রয়েছে হাদিসে সুসংবাদ কাপ্তাই হ্রদে মাছের বাম্পার আহরণ, সরকারি রাজস্ব আদায় হয়েছে প্রায় ৬৮ লাখ টাকা

বায়তুল মোকাররমে শুরু হচ্ছে ১৫ দিনের সীরাতুন্নবী আয়োজন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উপলক্ষে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে শুরু হচ্ছে ১৫ দিনব্যাপী সীরাতুন্নবী (সা.) অনুষ্ঠানমালা। নানা ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে পালিত হবে পক্ষকালব্যাপী এ কর্মসূচি।

মঙ্গলবার (২৫ আগস্ট) বাদ মাগরিব বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এর উদ্বোধন করা হবে। ইসলামিক ফাউন্ডেশন ও ধর্মবিষয়ক মন্ত্রণালয় যৌথভাবে এ আয়োজন করছে।

ইসলামিক ফাউন্ডেশনের সোমবারের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

উদ্বোধনী আয়োজনে থাকছেন রাষ্ট্রপতি

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সীরাতুন্নবী (সা.) অনুষ্ঠানমালার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

আয়োজক সূত্রে জানা গেছে, ২৫ আগস্ট থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন বাদ মাগরিব থেকে রাত ১০টা পর্যন্ত বায়তুল মোকাররমের পূর্ব সাহানে ধর্মীয় আলোচনা ও ওয়াজ-নসিহতের আয়োজন থাকবে। দেশের খ্যাতনামা ওলামায়ে কেরাম ও পীর-মাশায়েখরা এসব অনুষ্ঠানে অংশ নেবেন।

থাকছে ওয়াজ, কিরাত ও হামদ-নাত

পক্ষকালব্যাপী এ আয়োজনে ওয়াজ-মাহফিলের পাশাপাশি কিরাত মাহফিল, হামদ ও নাত পরিবেশনের ব্যবস্থা থাকবে। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও শিক্ষা নিয়ে আলোচনা করবেন আলেমরা।

ইসলামিক ফাউন্ডেশন ও বাংলাদেশ বেতারের যৌথ উদ্যোগে বিভিন্ন বিষয়ভিত্তিক সেমিনারেরও আয়োজন করা হবে। এসব সেমিনার বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হবে।

শিক্ষার্থীদের জন্য সাংস্কৃতিক প্রতিযোগিতা

নতুন প্রজন্মকে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শের সঙ্গে পরিচিত করে তুলতে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদরাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

এ ছাড়া রাসুলুল্লাহ (সা.)-এর শানে স্বরচিত কবিতা পাঠের আয়োজন এবং ইসলামী ক্যালিগ্রাফি প্রদর্শনীও থাকবে। সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশেষ স্মরণিকা ও ক্রোড়পত্র প্রকাশের উদ্যোগও নিয়েছে আয়োজকরা।

বায়তুল মোকাররমে মাসব্যাপী বইমেলা

সীরাতুন্নবী (সা.) অনুষ্ঠানমালার পাশাপাশি বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব ও দক্ষিণ চত্বরে মাসব্যাপী ইসলামী বইমেলার আয়োজন করা হয়েছে। সেখানে বিভিন্ন ধরনের ধর্মীয় ও ইসলামী জ্ঞানভিত্তিক বই পাওয়া যাবে।

ইসলামিক ফাউন্ডেশন ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে ধর্মপ্রাণ মুসল্লি, শিক্ষার্থী ও সাধারণ পাঠকদের এসব আয়োজন ও বইমেলায় অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২০ পূর্বাহ্ণ
  • ১২:০৫ অপরাহ্ণ
  • ১৬:৩৬ অপরাহ্ণ
  • ১৮:৩১ অপরাহ্ণ
  • ১৯:৪৮ অপরাহ্ণ
  • ৫:৩৫ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102