বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বিপদ-আপদে মুমিনের করণীয় কী, কোরআন-হাদিসে যা বলা হয়েছে আবুল খায়ের গ্রুপে চাকরির সুযোগ, আবেদন ৩১ আগস্ট পর্যন্ত বাংলাদেশ-চীন শিক্ষা সহযোগিতা বাড়ানোর আহ্বান শিক্ষামন্ত্রীর মুক্তির আগেই জিটিএ ৬ নিয়ে বিপাকে রকস্টার, ফাঁস ঠেকাতে মাইক্রোসফট-ডিসকর্ডের দ্বারস্থ দিনাজপুরের গ্রামে উট পাখির বাচ্চা ফুটিয়ে তাক লাগাল মিনি চিড়িয়াখানা থাইরয়েডে সমস্যা? শরীরে দেখা দিতে পারে যে ৯ লক্ষণ গত বছরের চেয়ে ডেঙ্গু রোগী বেড়েছে, ৮৮ মৃত্যু চলতি বছরে নেপালে বন্যা-ভূমিধসে বাংলাদেশে শোক, সহায়তার প্রস্তুতি ঢাকার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সিটে বসা নিয়ে দুই বিভাগের সংঘর্ষ, আহত ১৫ ঘির নামে পাম অয়েল, মসলায় অতিরিক্ত ছাই-লবণ: ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

নেপালে বন্যা-ভূমিধসে বাংলাদেশে শোক, সহায়তার প্রস্তুতি ঢাকার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

নেপালে আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে প্রাণহানি এবং ব্যাপক ধ্বংসযজ্ঞের ঘটনায় গভীর শোক জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে দুর্যোগ মোকাবিলায় নেপালের পাশে থাকার পাশাপাশি ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দেওয়ার প্রস্তুতির কথা জানিয়েছে ঢাকা।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের এই অবস্থানের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নেপালের আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় বাংলাদেশের জনগণ গভীরভাবে শোকাহত। ভয়াবহ এই পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সরকার। দুর্যোগে শত শত মানুষ নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে পর্যটকসহ আরও অনেকের হতাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ সরকার ও জনগণ এই সংকটময় সময়ে নেপাল সরকার এবং দেশটির বন্ধুত্বপূর্ণ জনগণের প্রতি সংহতি প্রকাশ করছে।

বন্যা ও ভূমিধসে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বাংলাদেশ ক্ষতিগ্রস্তদের দ্রুত উদ্ধার, আহতদের প্রয়োজনীয় চিকিৎসা এবং দুর্গত এলাকার দ্রুত পুনরুদ্ধার কামনা করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘নিহতদের জন্য আমরা গভীর সমবেদনা জানাই। নিখোঁজদের দ্রুত উদ্ধার এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করি।’

একই সঙ্গে নেপালের প্রতি বাংলাদেশের সংহতি পুনর্ব্যক্ত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। দুর্যোগ-পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় কাঠমান্ডুর প্রয়োজন হলে ত্রাণ, উদ্ধার ও অন্যান্য সহায়তা দিতে ঢাকা প্রস্তুত রয়েছে বলেও জানানো হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৩ পূর্বাহ্ণ
  • ১২:০৪ অপরাহ্ণ
  • ১৬:৩৩ অপরাহ্ণ
  • ১৮:২৭ অপরাহ্ণ
  • ১৯:৪৩ অপরাহ্ণ
  • ৫:৩৭ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102