মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
মক্কা চুক্তিতে যোগ দেওয়ার আগে সুবিধা-অসুবিধা যাচাই করবে বাংলাদেশ: শামা ওবায়েদ খুব শিগগিরই কমবে লোডশেডিং, দাবি প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার জিয়া উদ্যানে বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্ত করলেন তারেক রহমান বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া ও খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন তারেক রহমান বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল অর্থনীতির আগাম সংকেত দিতে পারে পিএমআই, নীতিনির্ধারণেও বাড়তে পারে ব্যবহার বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসা স্থগিতাদেশ প্রত্যাহার আবারও বড়পর্দায় রাজ-সাবিলা, এবার রহস্য-রোমাঞ্চের ‘কানাভুলা প্যারাডক্স’ জাতীয় দলের জার্সিকে বিদায় মেসির, আবেগঘন বার্তায় বললেন—‘আমার আর দেওয়ার মতো কিছু নেই’ নবাবগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মক্কা চুক্তিতে যোগ দেওয়ার আগে সুবিধা-অসুবিধা যাচাই করবে বাংলাদেশ: শামা ওবায়েদ

ইমরোজ শাহেদ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

মক্কা চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, চুক্তিতে যুক্ত হওয়ার আগে বাংলাদেশের স্বার্থ এবং জনগণের সম্ভাব্য সুবিধা-অসুবিধা বিস্তারিতভাবে পর্যালোচনা করা হবে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

শামা ওবায়েদ বলেন, কোনো বহুপক্ষীয় উদ্যোগ বা ফোরামে যুক্ত হওয়ার ক্ষেত্রে বাংলাদেশ প্রথমে নিজের জাতীয় স্বার্থকে গুরুত্ব দেয়। মক্কা চুক্তিতে অংশ নিলে দেশের কী ধরনের সুবিধা হতে পারে এবং এর মাধ্যমে সাধারণ মানুষের কী লাভ হবে—এসব বিষয় যাচাই করেই সরকার সিদ্ধান্ত নেবে।

তিনি বলেন, ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিকে সামনে রেখেই বহুপক্ষীয় ফোরামে অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। তাই মক্কা চুক্তির ক্ষেত্রেও একইভাবে দেশের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হবে।

চুক্তি নিয়ে আনুষ্ঠানিক কোনো প্রস্তাব বাংলাদেশ পেয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এখন পর্যন্ত সরকারিভাবে এ বিষয়ে কোনো তথ্য বা প্রস্তাব তারা পাননি।

তিনি আরও বলেন, বিষয়টি এখনো আলোচনার জন্য উন্মুক্ত রয়েছে। প্রস্তাব ও সংশ্লিষ্ট বিষয়গুলো পর্যালোচনা করার পরই বাংলাদেশের অবস্থান স্পষ্ট হবে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৬ পূর্বাহ্ণ
  • ১২:০২ অপরাহ্ণ
  • ১৬:২৯ অপরাহ্ণ
  • ১৮:২০ অপরাহ্ণ
  • ১৯:৩৫ অপরাহ্ণ
  • ৫:৩৯ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102