মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের ভোট ও আস্থাই বিএনপির মূল শক্তি: আমানউল্লাহ আমান দীর্ঘ সংগ্রামের পর দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী সরকারি অর্থের অপচয় মেনে নেওয়া হবে না : অর্থমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনগুলো বড় চ্যালেঞ্জ : মীর শাহে আলম মবের অপসংস্কৃতি রোধে সরকার সজাগ রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী মক্কা চুক্তিতে যোগ দেওয়ার আগে সুবিধা-অসুবিধা যাচাই করবে বাংলাদেশ: শামা ওবায়েদ খুব শিগগিরই কমবে লোডশেডিং, দাবি প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার জিয়া উদ্যানে বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্ত করলেন তারেক রহমান বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া ও খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন তারেক রহমান বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল

স্থানীয় সরকার নির্বাচনগুলো বড় চ্যালেঞ্জ : মীর শাহে আলম

নিজস্ব প্রদিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, চলতি অর্থবছরের মধ্যেই দেশের স্থানীয় সরকার নির্বাচনগুলো সম্পন্ন করতে চায় সরকার। তবে এসব নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজন করাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে সরকার। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে গিয়ে মন্ত্রী ড. আবদুল মঈন খান ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। এরপর সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, ভারতের হাইকমিশনারের সঙ্গে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। দীনেশ ত্রিবেদী নিজেও একজন রাজনীতিবিদ। তিনি ভারতে সংসদ সদস্য ও মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। বৈঠকে তিনি তার রাজনৈতিক ও নির্বাচনী অভিজ্ঞতা তুলে ধরেছেন। আমরাও আমাদের অভিজ্ঞতা শেয়ার করেছি। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের পরিকল্পনা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, আমরা আলোচনা করেছি, চলতি অর্থবছরেই স্থানীয় সরকার নির্বাচন শেষ করতে চাই। এ নির্বাচনগুলো আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। কারণ, নির্বাচনগুলো অবাধ, সুস্থ ও নিরপেক্ষ করতে হবে। তিনি বলেন, আমরা গণতান্ত্রিক সরকার। আমরা জনগণের ভোটে নির্বাচিত সরকার। ফলে স্থানীয় সরকার নির্বাচনেও জনগণের ভোটাধিকার নিশ্চিত করে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৬ পূর্বাহ্ণ
  • ১২:০২ অপরাহ্ণ
  • ১৬:২৯ অপরাহ্ণ
  • ১৮:২০ অপরাহ্ণ
  • ১৯:৩৫ অপরাহ্ণ
  • ৫:৩৯ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102