মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
বাউফলে ঐক্যবদ্ধ ভাবে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত নাটোরে বিভিন্ন আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দিনাজপুরে বিবিসি মিডিয়া অ্যাকশন ও ব্লাস্টের উদ্যোগে মত প্রকাশের স্বাধীনতা এবং ডিজিটাল মাধ্যমের নিরাপদ ব্যবহার বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত বগুড়া সাহিত্য উৎসবে দিনাজপুর লেখক ফোরামের সাংগঠনিক সম্মাননা লাভ নবাবগঞ্জে বর্নাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালন  প্রকৃতির সৌন্দর্য, অজানার পথে ছুটে চলা মন আর হৃদয়ের গভীর অনুভূতির এক মায়াবী প্রকাশ—‘তোমার জন্য’ জনগণের ভোট ও আস্থাই বিএনপির মূল শক্তি: আমানউল্লাহ আমান দীর্ঘ সংগ্রামের পর দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী সরকারি অর্থের অপচয় মেনে নেওয়া হবে না : অর্থমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনগুলো বড় চ্যালেঞ্জ : মীর শাহে আলম

বগুড়া সাহিত্য উৎসবে দিনাজপুর লেখক ফোরামের সাংগঠনিক সম্মাননা লাভ

আজহারুল আজাদ জুয়েল, দিনাজপুর:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

বগুড়া সাহিত্য উৎসবে সাংগঠনিক সম্মাননা লাভ করেছে দিনাজপুরের অন্যতম সাহিত্য সংগঠন দিনাজপুর লেখক ফোরাম। জাতীয় কবিতা মঞ্চ বগুড়া শাখার উদ্যোগে ২৮ আগস্ট বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে বগুড়া সাহিত্য উৎসব অনুষ্ঠিত হয়। এই উৎসবে দিনাজপুর লেখক ফোরাম সাংগঠনিকভাবে অংশগ্রহণ করে। উৎসবে লেখক ফোরামের অংশগ্রহণকারি কবিগণ স্বরচিত কবিতা পাঠ করেন এবং অনেকে সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন। উৎসবে সাহিত্য চর্চায় বিশেষ অবদান রাখার জন্য দিনাজপুর লেখক ফোরাম সহ বাংলাদেশের ২০টি সাহিত্য সংগঠনকে সম্মাননা দেওয়া হয়। সম্মাননার অংশ হিসেবে প্রত্যেক সংগঠনের নেতৃবৃন্দের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। দিনাজপুর লেখক ফোরামের সভাপতি আজহারুল আজাদ জুয়েল ও সাধারণ সম্পাদক অদিতি রায়ের হাতে ক্রেস্ট তুলে দেন সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যক্ষ ডা. এস এম সরোয়ার, জাতীয় কবিতা মঞ্চ বগুড়া জেলা শাখার সভাপতি ফাতেমা ইয়াসমিন, সাধারণ সম্পাদক সাদেক সোহাগ ও উৎসব কমিটির সদস্য সচিব এইচ আলিম। এ সময় দিনাজপুর লেখক ফোরামের ইয়াসমিন আরা রানু, তুষার শুভ্র বসাক, রাবেয়া খাতুন রানু, প্রিয়াঙ্কা রায়, রেজা হক, গোলাম রব্বানী, রিতা হেমব্রম, সোমা মামুনুর রহমান জুয়েল, মোসাদ্দেক হোসেন হিমু, আনন্দ সাজু, শিশির রায়, আনিসুর রহমান, রাবেয়া খাতুন রানু প্রমুখ কবিগণ উপস্থিত ছিলেন। লেখক ফোরামের সদস্যগণ উৎসবে অংশগ্রহণ ছাড়াও উৎসবের পরদিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাসভবন, মমইন পার্ক ও প্রাচীন পুন্দ্র জনপদের রাজধানী মহাস্থানসহ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থান ভ্রমণ করেন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৬ পূর্বাহ্ণ
  • ১২:০২ অপরাহ্ণ
  • ১৬:২৯ অপরাহ্ণ
  • ১৮:২০ অপরাহ্ণ
  • ১৯:৩৫ অপরাহ্ণ
  • ৫:৩৯ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102