বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রবীণদের মর্যাদাপূর্ণ পারিবারিক ও সামাজিক সম্পদে রূপান্তরের আহ্বান সমাজকল্যাণমন্ত্রীর নগর জনস্বাস্থ্য রক্ষায় প্রকল্প দ্রুত বাস্তবায়নের আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নির্বাচিত সরকারকে বিপাকে ফেলতে চায় ‘পতিত দোসররা’: রিজভী একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন মতপার্থক্য, গঠনমূলক সমালোচনা এবং শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য : রাষ্ট্রপতি বিরামপুরে বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই নিহত বাউফলে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি-বদলি বাণিজ্যের অভিযোগ আ.লীগ সমঝোতা চাইলে আগে অপরাধ স্বীকার করতে হবে: তথ্য উপদেষ্টা ধানমন্ডি লেকের পাশে হবে নজরুল সরোবর : ডিএসসিসি প্রশাসক সিন্ডিকেট ভাঙতে সাব-রেজিস্ট্রার বদলি লটারিতে: আইনমন্ত্রী

নির্বাচিত সরকারকে বিপাকে ফেলতে চায় ‘পতিত দোসররা’: রিজভী

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

নির্বাচিত সরকারকে বিপাকে ফেলতে এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে ‘পতিত দোসররা’ নানা ধরনের অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। একই সঙ্গে তারা নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত হচ্ছে বলেও দাবি করেন তিনি। এসব বিষয়ে দেশের সব স্তরের মানুষকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। বুধবার (৭ অক্টোবর) দুপুরে রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার জনগণের সরকার। বর্তমান প্রধানমন্ত্রী দেশে কোনো ধরনের নৈরাজ্য বা অপরাধকে বিন্দুমাত্র প্রশ্রয় দেবেন না। সম্প্রতি পুলিশের ভ্যান থেকে একজন শীর্ষ সন্ত্রাসীর পালিয়ে যাওয়ার ঘটনার তীব্র সমালোচনা করেন তিনি। এ প্রসঙ্গে রিজভী প্রশ্ন রাখেন, পুলিশের ভ্যান থেকে কীভাবে একজন শীর্ষ সন্ত্রাসী পালিয়ে যেতে পারে? এ ঘটনায় যারা জড়িত, সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের দ্রুত চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। এদিকে ডেঙ্গু মোকাবিলায় দেশের সব নাগরিককে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক উপদেষ্টা। তিনি বলেন, আগে থেকে সচেতন হওয়া গেলে ডেঙ্গু অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। ডেঙ্গু প্রতিরোধে সরকারের নেওয়া পদক্ষেপ তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণকে নিজ নিজ বাসাবাড়ির আশপাশে পচা ও জমে থাকা পানি দ্রুত পরিষ্কার করার নির্দেশনা দিয়েছেন। এতে ডেঙ্গুর জীবাণুবাহী মশার প্রজনন ঠেকানো সম্ভব হবে। তিনি আরও বলেন, আগে ডেঙ্গু পরীক্ষার জন্য রোগীদের কাছ থেকে টাকা নেওয়া হতো। জনগণের সুবিধার্থে বর্তমান সরকার এখন এ পরীক্ষা বিনামূল্যে করার ব্যবস্থা করেছে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪০ পূর্বাহ্ণ
  • ১১:৫০ পূর্বাহ্ণ
  • ১৬:০৩ অপরাহ্ণ
  • ১৭:৪৫ অপরাহ্ণ
  • ১৮:৫৮ অপরাহ্ণ
  • ৫:৫১ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102