শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ ব্যাংকে খণ্ডকালীন চিকিৎসক নিয়োগ, সম্মানী দৈনিক ২,৬০০ টাকা টিকটকে আসছে সরাসরি টাকা পাঠানোর সুবিধা, চলছে পরীক্ষামূলক উন্নয়ন নারীদের মাদকনির্ভরতার চিকিৎসায় দক্ষতা বাড়াতে ঢাকায় বিশেষ প্রশিক্ষণ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানা, জানালেন কারণ দিনাজপুরে ৩৮ কোটি টাকার সাপের বিষ উদ্ধার, আটক ৪ মক্কার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় সাফল্য, পুরস্কার নিয়ে দেশে ফিরলেন ৪ বাংলাদেশি হাফেজ ইউএস ওপেনে প্রাইজমানির নতুন রেকর্ড, প্রথমবার ছাড়াল ১০০ মিলিয়ন ডলার এক দশক পর ফুটবলে ফিরছেন রোনালদিনহো, নতুন ঠিকানা ইতালির রাভেনা কারিনা কাপুরের ‘তৃতীয়বার মা হওয়া’র গুঞ্জন, যা জানাল ঘনিষ্ঠ সূত্র ফেলুদার জটায়ু চরিত্রে কি বদল আসছে? অনির্বাণকে নিয়ে নতুন জল্পনা

মিরসরাই থেকে চুরি যাওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

চট্টগ্রামের মিরসরাইয়ে ইস্পাত কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২ টন লোহার রড উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। একই অভিযানে রড পরিবহনে ব্যবহৃত ট্রাকটিও উদ্ধার করা হয়েছে।

বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও মাগুরার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার চট্টগ্রাম জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. রিয়াদ হোসেন, মো. হাদিছ মোল্লা ও আবুল বাশার।

পুলিশের তথ্য অনুযায়ী, গত ১৪ আগস্ট বিকেলে মিরসরাইয়ের জোরারগঞ্জ এলাকায় বিএসআরএমের একটি ডিপো থেকে ১৩ টন লোহার রড ট্রাকে করে সুনামগঞ্জে পাঠানো হয়। গন্তব্যে যাওয়ার পথে চালান থেকে এক টন রড সরিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। বিষয়টি জানার পর তদন্তে নামে পুলিশ।

অভিযোগের সূত্র ধরে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে বুধবার বারইয়ারহাট এলাকা থেকে মো. রিয়াদ হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার তারাবো এলাকা থেকে ট্রাকের হেলপার মো. হাদিছ মোল্লাকে আটক করা হয়।

পুলিশ জানায়, হাদিছের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে মাগুরার মহম্মদপুর থানার জাঙ্গালিয়া এলাকায় অভিযান চালিয়ে আবুল বাশারকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুসরণ করে মহম্মদপুর বাজারের আয়ান এন্টারপ্রাইজে অভিযান চালানো হয়।

সেখান থেকেই চুরি হওয়া ১২ টন লোহার রড উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি ফরিদপুরের মধুখালী এলাকায় অভিযান চালিয়ে রড পরিবহনে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল জানিয়েছেন, ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত অব্যাহত রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২০ পূর্বাহ্ণ
  • ১২:০৫ অপরাহ্ণ
  • ১৬:৩৬ অপরাহ্ণ
  • ১৮:৩১ অপরাহ্ণ
  • ১৯:৪৮ অপরাহ্ণ
  • ৫:৩৫ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102