শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ধর্মীয় ভেদাভেদ নয়, সবার পরিচয় বাংলাদেশী : পরিবেশমন্ত্রী আগামী গ্রীষ্মের আগেই তিন-চার হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু হাসপাতালে ভর্তি ১৩৭৩ দুর্নীতি বন্ধ করতে হলে রাজনৈতিক নেতৃবৃন্দকে আগে দুর্নীতিমুক্ত হতে হবে : আইনমন্ত্রী জাতীয় ঐক্য ও অগ্রগতি রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে : রাষ্ট্রপতি জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম: রাষ্ট্রপতি স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী বুড়িচং ওয়েলফেয়ার সোসাইটি-ঢাকা এর সভাপতি অধ্যক্ষ মোঃ সফিকুল ইসলাম, সেক্রেটারি ইঞ্জি. মোঃ কামরুজ্জামান মনোনীত দাউদপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের আয়োজনে মরহুমা জেবুন্নেছা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

এএফসি অ-১৭ বাছাইয়ে ‘সি’ গ্রুপে বাংলাদেশ, প্রতিপক্ষ ভুটান-সিরিয়া-ম্যাকাও

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ১৩১ বার পড়া হয়েছে

এএফসি অ-১৭ এশিয়ান কাপের বাছাইপর্বে ‘সি’ গ্রুপে জায়গা পেয়েছে বাংলাদেশ। একই গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে ভুটান, ম্যাকাও চায়না ও সিরিয়া।

বাংলাদেশ সময় আজ রাতে উজবেকিস্তানের উদ্দেশে রওনা হবে বাংলাদেশ অ-২০ ফুটবল দল। এর মধ্যেই অনুষ্ঠিত হয়েছে এএফসি অ-১৭ টুর্নামেন্টের বাছাইপর্বের ড্র। ড্রয়ে বাংলাদেশের গ্রুপ প্রতিপক্ষ চূড়ান্ত হয়েছে।

এবারের বাছাইপর্বে এশিয়ার মোট ৩৫টি দল অংশ নিচ্ছে। দলগুলোকে ভাগ করা হয়েছে সাতটি গ্রুপে। প্রতিটি গ্রুপের শীর্ষ দল সরাসরি আগামী বছর উজবেকিস্তানে অনুষ্ঠিতব্য এএফসি অ-১৭ টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে খেলার টিকিট পাবে।

তবে মূল পর্বে বাছাইপর্বের সাত গ্রুপ চ্যাম্পিয়নের পাশাপাশি সরাসরি জায়গা পাচ্ছে এশিয়ার আরও নয়টি দল। চলতি বছর কাতারে অনুষ্ঠেয় ফিফা অ-১৭ বিশ্বকাপে এশিয়ার প্রতিনিধিত্ব করা কাতার, ভিয়েতনাম, সৌদি আরব, অস্ট্রেলিয়া, তাজিকিস্তান, উজবেকিস্তান, দক্ষিণ কোরিয়া, চীন ও জাপান সরাসরি মূল পর্বে খেলবে।

বাংলাদেশকে বাছাইপর্বের ম্যাচ খেলতে যেতে হবে সংযুক্ত আরব আমিরাতে। সেখানে ‘সি’ গ্রুপে ভুটানের বিপক্ষে দক্ষিণ এশিয়ার লড়াইয়ের পাশাপাশি সিরিয়া ও ম্যাকাও চায়নার বিপক্ষেও মাঠে নামবে বাংলাদেশের কিশোররা।

গ্রুপের প্রতিটি ম্যাচই বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। চূড়ান্ত পর্বে জায়গা করে নিতে গ্রুপের শীর্ষস্থান অর্জন করাই থাকবে লাল-সবুজের প্রতিনিধিদের প্রধান লক্ষ্য।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৬ পূর্বাহ্ণ
  • ১১:৪৭ পূর্বাহ্ণ
  • ১৫:৫১ অপরাহ্ণ
  • ১৭:৩২ অপরাহ্ণ
  • ১৮:৪৬ অপরাহ্ণ
  • ৫:৫৮ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102