সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের শেষ দিন আজ রোবলক্সে বড় পরিবর্তন, প্ল্যাটফর্মের বাইরে গেম ছড়ানোর সুযোগ নির্মাতাদের খাওয়ার পরও বারবার ক্ষুধা লাগে? যে ৭ কারণে এমন হতে পারে পিআইসিইউতে ৯ মাসের শিশুর মৃত্যু, চিকিৎসকের অনুপস্থিতির অভিযোগ স্বজনের ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত ফারিয়া শেল্টনের স্বপ্ন ভেঙে ইউএস ওপেন জিতলেন জভেরেভ ৭০ বছরের সংসারে অভাবের সঙ্গে লড়াই, ভালোবাসায় এখনো একসঙ্গে সাজু-নূরজাহান পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ, শোকজ আরও ১০০ বিদেশে পাচার সম্পদ থেকে কর-শুল্ক আদায়ে ৭ সদস্যের কমিটি ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান জামায়াতের

বিশ্বে দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ষষ্ঠ, বায়ুমান ‘অস্বাস্থ্যকর’

ইমরোজ শাহেদ
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় আজ ষষ্ঠ অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৮টার আগমুহূর্তে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান IQAir-এর প্রকাশিত তথ্য অনুযায়ী, ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) স্কোর ১৬০। এই মাত্রার বাতাসকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

IQAir-এর তালিকায় ১৬৯ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের শীর্ষে রয়েছে সিঙ্গাপুর সিটি। ১৬৭ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর। তৃতীয় স্থানে থাকা ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার স্কোর ১৬৫।

এ ছাড়া ১৬৩ স্কোর নিয়ে ভিয়েতনামের হো চি মিন সিটি রয়েছে চতুর্থ অবস্থানে। ১৬২ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ইরাকের রাজধানী বাগদাদ। এরপরই ১৬০ স্কোর নিয়ে তালিকায় ঢাকার অবস্থান ষষ্ঠ।

IQAir-এর নির্ধারিত মানদণ্ড অনুযায়ী, AQI স্কোর ০ থেকে ৫০ হলে বাতাসের মান ভালো, ৫১ থেকে ১০০ হলে সহনীয় এবং ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

স্কোর ১৫১ থেকে ২০০-এর মধ্যে থাকলে বাতাসকে ‘অস্বাস্থ্যকর’ বলা হয়। ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে বায়ুর মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে গণ্য করা হয়।

ফলে ঢাকার বর্তমান ১৬০ স্কোর নগরীর বায়ুমানের অস্বাস্থ্যকর পরিস্থিতিই নির্দেশ করছে। এ অবস্থায় বিশেষ করে শিশু, বয়স্ক ব্যক্তি এবং শ্বাসতন্ত্রের সমস্যায় ভোগা মানুষের সতর্ক থাকা জরুরি।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩০ পূর্বাহ্ণ
  • ১১:৫৯ পূর্বাহ্ণ
  • ১৬:২৩ অপরাহ্ণ
  • ১৮:১১ অপরাহ্ণ
  • ১৯:২৫ অপরাহ্ণ
  • ৫:৪২ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102