রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপান থেকে রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিজস্ব সিদ্ধান্ত : পররাষ্ট্র প্রতিমন্ত্রী মাদ্রাসার বিতর্কিত ঘটনায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে: ধর্মমন্ত্রী মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী নবাবগঞ্জে শীতকালীন সবজির সমাহার চড়া দামে অসন্তোষ ক্রেতারা নাটোরে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের পরিচয়ে প্রতারণা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার ধর্মীয় ভেদাভেদ নয়, সবার পরিচয় বাংলাদেশী : পরিবেশমন্ত্রী আগামী গ্রীষ্মের আগেই তিন-চার হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু হাসপাতালে ভর্তি ১৩৭৩ দুর্নীতি বন্ধ করতে হলে রাজনৈতিক নেতৃবৃন্দকে আগে দুর্নীতিমুক্ত হতে হবে : আইনমন্ত্রী জাতীয় ঐক্য ও অগ্রগতি রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে : রাষ্ট্রপতি

বাউফলে বিএনপি নেতা রমিজ মৃধাকে কুপিয়ে জখমের অভিযোগ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

মোঃ বাবুল হোসাইন বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে চন্দ্রদ্বীপ ইউনিয়নের বিএনপি নেতা রমিজ মৃধাকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যার পর উপজেলার? চন্দ্রদ্বীপ ইউনিয়নে এ ঘটনা ঘটে। আহত রমিজ মৃধা (৪০)কে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হলেও অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশালের একটি হাসপাতালে পাঠিয়েছেন। আহত রমিজ মৃধার স্ত্রী অভিযোগ করে বলেন, জাতীয় নির্বাচনের পর থেকে চন্দ্রদ্বীপ ইউনিয়নের জামায়াত নেতা কামাল ও তার ছেলে তার স্বামীর কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানানোয় শনিবার সন্ধ্যার পর কয়েকজন সন্ত্রাসী পেছন থেকে রমিজ মৃধার ওপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তার পিঠ ও হাতে কুপিয়ে জখম করা হয়। তিনি আরও জানান, হামলায় রমিজ মৃধার বাম হাতের একটি আঙুল কেটে যায় এবং পিঠে গভীর জখম হয়। এতে প্রচুর রক্তক্ষরণ হয়। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত চিকিৎসার জন্য নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশালে রেফার করেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা। তবে রমিজ মৃধাকে কুপিয়ে জখম এবং চাঁদা দাবির অভিযোগের বিষয়ে অভিযুক্ত জামায়াত নেতা কামাল ও তার ছেলের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৮ পূর্বাহ্ণ
  • ১১:৪৬ পূর্বাহ্ণ
  • ১৫:৪৮ অপরাহ্ণ
  • ১৭:২৮ অপরাহ্ণ
  • ১৮:৪২ অপরাহ্ণ
  • ৬:০০ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102