শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
জাপান থেকে রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিজস্ব সিদ্ধান্ত : পররাষ্ট্র প্রতিমন্ত্রী মাদ্রাসার বিতর্কিত ঘটনায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে: ধর্মমন্ত্রী মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী নবাবগঞ্জে শীতকালীন সবজির সমাহার চড়া দামে অসন্তোষ ক্রেতারা নাটোরে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের পরিচয়ে প্রতারণা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার ধর্মীয় ভেদাভেদ নয়, সবার পরিচয় বাংলাদেশী : পরিবেশমন্ত্রী আগামী গ্রীষ্মের আগেই তিন-চার হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু হাসপাতালে ভর্তি ১৩৭৩ দুর্নীতি বন্ধ করতে হলে রাজনৈতিক নেতৃবৃন্দকে আগে দুর্নীতিমুক্ত হতে হবে : আইনমন্ত্রী জাতীয় ঐক্য ও অগ্রগতি রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে : রাষ্ট্রপতি

মাদ্রাসার বিতর্কিত ঘটনায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে: ধর্মমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

মাদ্রাসা ও ইসলামিক প্রতিষ্ঠানগুলোতে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিতর্কিত ঘটনাগুলোকে দুঃখজনক ও লজ্জাস্কর বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন না ঘটে, সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। একইসঙ্গে জুমার খুতবায় এসব বিষয় তুলে ধরে শরিয়তের আলোকে হালাল-হারাম সম্পর্কে মানুষকে সচেতন করতে ইমামদের প্রতি আহ্বান জানিয়েছেন মন্ত্রী। শনিবার (২৪ অক্টোবর) দুপুরে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির ত্রি-বার্ষিক কাউন্সিল উপলক্ষ্যে আয়োজিত জাতীয় ইমাম সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। সাম্প্রতিক সময়ে মাদ্রাসা ও ইসলামিক প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন বিতর্কিত ঘটনা নিয়ে দেশজুড়ে সমালোচনার বিষয়ে জানতে চাইলে ধর্মমন্ত্রী বলেন, তিনি তার বক্তব্যে ইমামদের খুতবায় এসব বিষয় তুলে ধরার আহ্বান জানিয়েছেন। ইমামরা যদি খুতবায় শরিয়তের নির্দেশনা অনুযায়ী কোনটি হারাম, কোনটি হালাল তা ব্যাখ্যা করেন, তাহলে তা মানুষের সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, আপনি যে প্রশ্নটা করেছেন, আমরা চেষ্টা করছি। প্রধানমন্ত্রী এ ব্যাপারে অত্যন্ত সচেতন। তিনি আমাদের নির্দেশনা দিয়েছেন, যাতে এই জিনিসগুলো থেকে আমরা বেঁচে থাকতে পারি, জনগণও বেঁচে থাকতে পারে। সাম্প্রতিক ঘটনাগুলো সম্পর্কে জানতে পেরেছেন কি না– এমন প্রশ্নের জবাবে কাজী শাহ মোফাজ্জাল হোসাইন বলেন, চিকিৎসার জন্য কিছুদিন দেশের বাইরে ছিলাম। সেখানে থাকাকালে কিছুটা বিষয়গুলো লক্ষ্য করেছি এবং দেশে ফিরে আরও জেনেছি। তিনি বলেন, এটা অত্যন্ত দুঃখজনক ও লজ্জাস্কর। ভবিষ্যতে এই জিনিসটা ঘটবে না বলে আমি বিশ্বাস করি। আমরা সেই ব্যাপারে যা করা প্রয়োজন, তাই করব, ইনশাআল্লাহ।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৬ পূর্বাহ্ণ
  • ১১:৪৭ পূর্বাহ্ণ
  • ১৫:৫১ অপরাহ্ণ
  • ১৭:৩২ অপরাহ্ণ
  • ১৮:৪৬ অপরাহ্ণ
  • ৫:৫৮ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102