শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
জাপান থেকে রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিজস্ব সিদ্ধান্ত : পররাষ্ট্র প্রতিমন্ত্রী মাদ্রাসার বিতর্কিত ঘটনায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে: ধর্মমন্ত্রী মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী নবাবগঞ্জে শীতকালীন সবজির সমাহার চড়া দামে অসন্তোষ ক্রেতারা নাটোরে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের পরিচয়ে প্রতারণা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার ধর্মীয় ভেদাভেদ নয়, সবার পরিচয় বাংলাদেশী : পরিবেশমন্ত্রী আগামী গ্রীষ্মের আগেই তিন-চার হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু হাসপাতালে ভর্তি ১৩৭৩ দুর্নীতি বন্ধ করতে হলে রাজনৈতিক নেতৃবৃন্দকে আগে দুর্নীতিমুক্ত হতে হবে : আইনমন্ত্রী জাতীয় ঐক্য ও অগ্রগতি রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে : রাষ্ট্রপতি

মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিথ্যাচারের মাধ্যমে সরকারের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শনিবার সকালে রাজধানীর ফকিরাপুল কাঁচাবাজারের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।মানচিত্র দেখুন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বলেন, বিশ্ব খাদ্যসূচকে ভারত ও পাকিস্তানের তুলনায় বাংলাদেশ ভালো অবস্থানে রয়েছে। একটি মহল পরিকল্পিতভাবে অরাজক পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। তবে দেশে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা হলে জনগণ তা মেনে নেবে না। আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক সমঝোতার অভিযোগ প্রসঙ্গে রিজভী বলেন, আওয়ামী লীগের সঙ্গে চুক্তি হয়েছে বলে যারা অভিযোগ করছেন, তাদের সেই চুক্তির প্রমাণ ও সংশ্লিষ্ট নথিপত্র দেখাতে হবে। অন্যদিকে, তাদের সঙ্গে আঁতাতের বিষয়ে আমরা তথ্যপ্রমাণ তুলে ধরেছি। তিনি বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। মিথ্যাচার ও অপপ্রচারের মাধ্যমে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় ।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৬ পূর্বাহ্ণ
  • ১১:৪৭ পূর্বাহ্ণ
  • ১৫:৫১ অপরাহ্ণ
  • ১৭:৩২ অপরাহ্ণ
  • ১৮:৪৬ অপরাহ্ণ
  • ৫:৫৮ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102