বর্নাঢ্য র?্যালী,আলোচনা সভা সহ নানান আয়োজনের মধ্য দিয়ে দিনাজপুরের নবাবগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে নবাবগঞ্জ উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠন। মঙ্গলবার ( ১ সেপ্টেম্বর) দুপুরে নবাবগঞ্জ বিএনপির অফিসের সামনে থেকে র?্যালী শুরু হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মুক্ত মঞ্চে গিয়ে শেষ হয়। প্রতিষ্ঠা বার্ষিকীতে মো.তরিকুল ইসলামের সভাপতিত্বে ও ইকবাল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা এ জেড এম জাহিদ হোসেন(এমপি)। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা এ জেড এম জাহিদ হোসেন বলেন শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সবাইকে শুভেচ্ছা, শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার দল বিএনপি, সবাই ঐক্যবদ্ধ থেকে দলকে সুসংগঠিত করতে হবে। তিনি আরো বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের পাশে অতীতে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে।
সমাবেশে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও বর্ষীয়ান বিএনপি নেতা মো. মোকবুলার রহমান (গোর্কী), উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো.তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো ইকবাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, ইউনিয়ন ও ওর্য়াড পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী। এছাড়া দলীয় পতাকা ও জাতীয় পতাকা হাতে ক্ষুদে শিক্ষার্থীদের অংশগ্রহণ র?্যালীকে আকর্ষণীয় করে তোলে।