সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী তুরস্কের সঙ্গে এফটিএ আলোচনা এগিয়ে নিতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌরবিদ্যুৎ সম্প্রসারণে সরকারের মহাপরিকল্পনা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু হাসপাতালে ভর্তি ১,৯০২ শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী নবাবগঞ্জে শারদীয় দুর্গাপূজার প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পারছে মৃৎশিল্পীরা নবাবগঞ্জ মিনি স্টেডিয়াম পরিদর্শন করেন সমাজকল্যাণ মন্ত্রী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী রোহিঙ্গা পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী দেশের স্বাস্থ্যব্যবস্থাসহ সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত অবস্থায় : জামায়াত আমির

রাজধানীতে ডিএমপির নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৩৪ জনকে গ্রেপ্তার

ইমরোজ শাহেদ
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৬৯টি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এসব তথ্য জানান। তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগ ৩২ জন, লালবাগ বিভাগ ৩২ জন, ওয়ারী বিভাগ ৪১ জন, মতিঝিল বিভাগ ৬৪ জন, তেজগাঁও বিভাগ ৮৩ জন, মিরপুর বিভাগ ১৬৩ জন, গুলশান বিভাগ ৫১ জন, উত্তরা বিভাগ ৬০ জন, গোয়েন্দা বিভাগ ৭ জন এবং সিটিটিসি একজনকে গ্রেপ্তার করেছে। অভিযানের সময় ৫ হাজার ৩৮৩ পিস ইয়াবা, ৪৬ কেজি ৯০০ গ্রাম গাঁজা, একটি ছুরি, একটি এন্টিকাটার, পাঁচটি মোবাইল, দুটি হ্যান্ডকাফ, একটি মোটরসাইকেল, একটি প্রাইভেটকার, একটি মাইক্রোবাস ও নগদ ২০০ টাকা উদ্ধার করা হয়। তিনি আরও জানান, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারের পাশাপাশি তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪০ পূর্বাহ্ণ
  • ১১:৫০ পূর্বাহ্ণ
  • ১৬:০৩ অপরাহ্ণ
  • ১৭:৪৫ অপরাহ্ণ
  • ১৮:৫৮ অপরাহ্ণ
  • ৫:৫১ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102