রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
নবাবগঞ্জে শারদীয় দুর্গাপূজার প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পারছে মৃৎশিল্পীরা নবাবগঞ্জ মিনি স্টেডিয়াম পরিদর্শন করেন সমাজকল্যাণ মন্ত্রী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী রোহিঙ্গা পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী দেশের স্বাস্থ্যব্যবস্থাসহ সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত অবস্থায় : জামায়াত আমির গণতন্ত্র একটি সংস্কৃতি, যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি যানজট নিরসনে বৃত্তাকার সড়কের নির্মাণকাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর দিনাজপুরের ১৩ উপজেলায় ১,৩১৭ মণ্ডপে পূজার প্রস্তুতি বাউফলে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নবাবগঞ্জ মিনি স্টেডিয়াম পরিদর্শন করেন সমাজকল্যাণ মন্ত্রী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

মেহেদী হাসান, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি :
  • প্রকাশের সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

খেলাধুলার সুযোগ সৃষ্টি ও ক্রীড়ার মানোন্নয়নে দিনাজপুরের নবাবগঞ্জ মিনি স্টেডিয়াম পরিদর্শন করেন বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা এ জেড এম জাহিদ হোসেন এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ও সাবেক ফুটবলার মো. আমিনুল হক। শুক্রবার (২ অক্টোবর) শেষ বিকেলে দুই মন্ত্রী মিনি স্টেডিয়াম পরিদর্শন করেন। তাঁরা মিনি স্টেডিয়ামের মাঠ ও বিভিন্ন অবকাঠামো ঘুরে ঘুরে দেখেন এবং স্টেডিয়ামের উন্নয়নের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘‘দেশের প্রত্যন্ত অঞ্চলের তরুণদের খেলাধুলার সুযোগ বাড়াতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। প্রতিটি উপজেলায় একটি করে স্টেডিয়াম নির্মাণের পাশাপাশি প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে নতুন প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করে মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখার সুযোগ তৈরি হবে।” পরিদর্শন কালে সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক,সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ, জেলা ও উপজেলা পর্যায়ে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এর আগে সমাজকল্যাণ মন্ত্রী এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বিরামপুরে মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৯ পূর্বাহ্ণ
  • ১১:৫১ পূর্বাহ্ণ
  • ১৬:০৬ অপরাহ্ণ
  • ১৭:৪৯ অপরাহ্ণ
  • ১৯:০২ অপরাহ্ণ
  • ৫:৪৯ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102