দিনাজপুরের নবাবগঞ্জের শালখুরিয়া ইউনিয়নের সোতারপাড়া গ্রামের মো. রমজান আলী (৭৫) নামের একজন বীর মুক্তিযোদ্ধা স্ট্রোক জনিত কারণে মৃত্যুবরণ করছেন।
মঙ্গলবার ( ২২ সেপ্টেম্বর) দুপুর ৩ টায় মুক্তিযোদ্ধা রমজান আলীর জানাজা অনুষ্ঠিত হয়। পরে সোতার পাড়া কবরস্থান তাঁর দাফন সম্পন্ন হয়। গতরাত কাল রাত দুইটায় চিকিৎসাধীন রংপুর প্রাইম মেডিকেল হাসপাতালে নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।জানাজার আগে বীর মুক্তিযোদ্ধা রমজান আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা জানানো হয় এবং তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদার। আরো উপস্থিত ছিলেন নবাবগঞ্জ থানার ওসি (তদন্ত) মুহাম্মদ সিদ্দিকুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার মো. দবিরুল ইসলাম, দিশবন্দী হাতিশাল দ্বি-মুখী ফাযিল স্নাতক মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো.আব্দুল বাতেন, নবাবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. শাফিকুল ইসলাম, শালখুরিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মো. মামুনুর রশীদ (মামুন), উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল কাসেম, আইনশৃংখলা বাহিনীর সদস্য, মুক্তিযোদ্ধা,শিক্ষক, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ। বীর মুক্তিযোদ্ধা রমজান আলীর মৃত্যুতে শোক প্রকাশ করছেন এলাকাবাসী। তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। বীর মুক্তিযোদ্ধা রমজান আলীর মৃত্যুতে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী আরও একজনকে হারালো নবাবগঞ্জ উপজেলাবাসী।