সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম :
বাউফল আদর্শ বালিকা বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির মতবিনিময় সভা বোয়ালমারী কাঁচদহ সমাজকল্যাণ সংঘের উদ্যোগে রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সরকার কারো প্রতি বৈষম্য রাখতে চায় না জেলা নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত মতবিনিময় সভায় সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ-চীন সহযোগিতা জোরদারের অঙ্গীকার অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম: রিজভী স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী দেশের ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ব্লু ইকোনমি: শিক্ষামন্ত্রী বেকারত্ব দূর করতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় অধিক গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা, নতুন দাম কার্যকর

বোয়ালমারী কাঁচদহ সমাজকল্যাণ সংঘের উদ্যোগে রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

মেহেদী হাসান, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার বিনোদনগর ইউনিয়নের “বোয়ালমারী কাঁচদহ সমাজকল্যাণ সংঘের আয়োজনে রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রবিবার ২০ সেপ্টেম্বর দুপুর ৩টায় বোয়ালমারী কাঁচদহ ফাযিল (স্নাতক) মাদ্রাসার অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোয়ালমারী কাঁচদহ ফাজিল (স্নাতক) মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি ও মোগরপাড়া ডিগ্রি কলেজের অধ্যাপক মোঃ আজিজুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আবদুল হাকিম। এ সময় উপস্থিত ছিলেন বোয়ালমারী কাঁচদহ ফাযিল (স্নাতক) মাদ্রাসার অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান, বোয়ালমারী কাঁচদহ সমাজকল্যাণ সংঘের উপদেষ্টা এম. এ. খালেক, সমাজকল্যাণ সম্পাদক জহুরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক আহসান হাবীব আকাশ, প্রচার সম্পাদক শিহাব শাহরিয়ারসহ সংগঠনের অন্যান্য সদস্যবমন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।“মক্কা চুক্তিতে” বাংলাদেশের অংশগ্রহণ উচিত হবে নাকি উচিত হবে না? শীর্ষক বিষয়ে আয়োজিত এ প্রতিযোগিতায় অষ্টম শ্রেণি থেকে ফাযিল পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় বিজয়ীদের প্রত্যেককে ক্রেস্ট এবং প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের প্রাইজমানি প্রদান করা হয়। বিজয়ীদের মধ্যে রয়েছেন ১ম স্থান মোছাঃ বন্যা আক্তার, ২য় স্থান অধিকারী মোঃ জহুরুল ইসলাম, ৩য় স্থান অধিকারী মোঃ আহসান হাবিব। প্রতিযোগিতায় স্পন্সর হিসেবে সহযোগিতা করেন লন্ডন প্রবাসী হুমায়ূন আহমেদ (সোহাগ)।আয়োজকরা জানান শিক্ষার্থীদের মেধা বিকাশ, সৃজনশীলতা ও জ্ঞানচর্চাকে উৎসাহিত করতে এমন উদ্যোগে ভবিষ্যতেও অব্যাহত থাকবে।আয়োজকরা স্পন্সর ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বোয়ালমারী কাঁচদহ সমাজকল্যাণ সংঘের স্লোগান “পাশে আছি, পাশে চাই।” বর্তমানে এ সংগঠনের সভাপতির দায়িত্ব রয়েছেন মোস্তফা কামাল রুমন সাধারণ সম্পাদক এনাম আহমেদ, প্রধান উপদেষ্টা বুলবুল আহমেদ।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৫ পূর্বাহ্ণ
  • ১১:৫৫ পূর্বাহ্ণ
  • ১৬:১৫ অপরাহ্ণ
  • ১৮:০০ অপরাহ্ণ
  • ১৯:১৪ অপরাহ্ণ
  • ৫:৪৬ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102