দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি বলেছেন, জনগণের কাছে সরকারের যেমন দায়বদ্ধতা আছে, তেমনি জনগণকে নিয়ে যারা কাজ করেন তাদের মধ্যেও জবাবদিহিতা থাকা প্রয়োজন। বেসরকারি সংগঠন ডেমোক্রেসিওয়াচের জেন্ডার সমতা অর্জন ও বৈষম্য নিরসনে নাগরিক সম্পৃক্ততা- ফেসিং প্রকল্প, দিনাজপুর জেলা নাগরিক প্লাটফর্মের উদ্যোগে আয়োজিত নাগরিক প্লাটফর্ম ও সেবাদানকারী প্রতিষ্ঠানের মধ্যে বার্ষিক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে উপরোক্ত অভিমত ব্যক্ত করেন সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি। গতকাল সোমবার দিনাজপুর শহরের বালুবাড়িস্থ পল্লীশ্রী মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নাগরিক প্ল্যাটফর্ম দিনাজপুর এর আহ্বায়ক আজহারুল আজাদ জুয়েল।প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, বৈষম্যমুক্ত সমাজ এবং সুশাসন প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের প্রধান লক্ষ্য। অসাম্প্রদায়িক বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ গঠনে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে সরকার একা কাজ করলে হবে না, কাজ করতে হবে সবাইকে। জবাবদিহিতা থাকতে হবে সবার মধ্যে। জবাবদিহিতার উর্ধে কেউ নয়।তিনি উল্লেখ করেন যে, বর্তমান সরকার জবাবদিহিতার মাধ্যমে জনগণের জন্য কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। সরকার নারীদের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করে দিয়েছেন যেন নারীদের মধ্যে ক্ষমতায়ন হয়। বিগত ফ্যাসিস্ট সরকার বিদ্যুৎ সহ যে সকল খাত ধ্বংসের কিনারায় নিয়ে গেছেন, বর্তমান সরকার সেগুলো পুনর্গঠনের কাজ করছে। তিনি অভিযোগ করেন যে, বিগত ফ্যাসিস্ট সরকার ইন্টারন্যাশনাল ষড়যন্ত্রের মাধ্যমে গ্যাস অনুসন্ধান বন্ধ রেখেছিল। বিদ্যুৎ এবং গ্যাস সমস্যা সেই ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ হিসেবে দেখা দিয়েছে। বর্তমান সরকার চেষ্টা করছেন সেই সংকট কাঁটিয়ে উঠার এবং অচিরেই কেটে যাবে।সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি আরও বলেন, আমরা সবাই এই বাংলাদেশের নাগরিক। এখানে ক্ষুদ্র কিংবা সংখ্যালঘু এমন কোন বিষয় নেই। বর্তমান সরকার সকলের জন্য কাজ করতে চায় এবং সমতার ভিত্তিতে কাজ করতে চায় এবং কাজ করছে। সরকার কারো প্রতি বৈষম্য রাখতে চায় না। সভায় যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ ফরিদুজ্জামান, সমাজসেবা বিভাগের উপ-পরিচালক আব্দুল মতিন, ম?হিলা বিষয়ক অধিদপ্তরের অ?ফিসার সার?মিনাজ রেজভীন সম্মানিত অতিথি হিসেবে হিসেবে বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন ফেসিং প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী ?ফি?রোজ নুরুন ন?বি যুগল, ক?্যাপা?সি?টি এন্ড আউট?রিচ সমন্বয়কারী আব্দুস সে?লিম, দিনাজপুর জেলা নাগরিক প্লাটফর্মের সদস্যদের মধ্যে লায়লা চৌধুরী, মকিদ হায়দার শিপন, সামিউল আলম, সানজিদা আক্তার, রিতা হেমরম, সুসুন্ন টোপ্পো, লাভলী ইয়াসমিন, ঝানজিরা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোস্তফা কামাল প্রমুখ। সভা সঞ্চালন করেন ফেসিং প্রকল্পের দিনাজপুর জেলা সমন্বয়ক শহিদুর রহমান।