বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
অনলাইন জুয়া ও হুন্ডি প্রতিরোধে কাটলায় উদ্যোক্তা সচেতনতা বৈঠক দিনাজপুরে কৃত্রিম সার সংকটে দিশেহারা কৃষক এক প্রকার পালিয়ে বেড়াচ্ছেন যুগ্মপরিচালক গাইবান্ধায় সাংবাদিকদের পেশাদারিত্ব নিয়ে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ডিজিটালাইজেশন ও অটোমেশন চালু হচ্ছে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী সংসদে আমরা ফাইল ছোড়া বিরোধী দল হব না : ডা. শফিকুর রহমান স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ৬৫৪৪ ছাদে সোলার লক্ষ্য ৩০০ মেগাওয়াট : মীর শাহে আলম কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী আগামী বছর স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী

গাইবান্ধায় সাংবাদিকদের পেশাদারিত্ব নিয়ে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ

গাইবান্ধা প্রতিনিধি রনি সরকার :
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

গাইবান্ধায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে ‘গণমাধ্যমকর্মীদের পেশাদারিত্ব নিশ্চিতকরণে অধিকার ও পেশাগত দায়িত্ববোধ সম্পর্কিত আইন ও বিধি-বিধান বাস্তবায়নের গুরুত্ব’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) গাইবান্ধা সার্কিট হাউসের সম্মেলন কক্ষে বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ৪০ জন সাংবাদিক অংশ নেন। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। বিশেষ অতিথি হিসেবে গাইবান্ধার পুলিশ সুপার মো. জসিম উদ্দীনের পক্ষে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) ডি.এম. হাসিবুল বেনজীর। রিসোর্স পার্সন হিসেবে প্রশিক্ষণ পরিচালনা করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (যুগ্মসচিব) মো. আব্দুস সবুর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাইবান্ধার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মো. মনিরুজ্জামান। প্রশিক্ষণ কর্মশালায় সাংবাদিকদের পেশাগত অধিকার ও দায়িত্ববোধ, গণমাধ্যম-সংশ্লিষ্ট আইন ও বিধি-বিধান এবং সাংবাদিকতার ক্ষেত্রে পেশাদারিত্ব নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। কর্মশালায় প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম ও জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামান জানান, প্রথম ধাপে ৪০ জন সাংবাদিককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। দ্বিতীয় ধাপে জেলার অবশিষ্ট সাংবাদিকদের প্রশিক্ষণের আওতায় আনার ব্যবস্থা করা হবে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী ৪০ জন সাংবাদিকের হাতে প্রশিক্ষণ সনদ (সার্টিফিকেট) তুলে দেওয়া হয়। বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে এবং গাইবান্ধা জেলা প্রশাসনের সহযোগিতায় দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৫ পূর্বাহ্ণ
  • ১১:৫৫ পূর্বাহ্ণ
  • ১৬:১৫ অপরাহ্ণ
  • ১৮:০০ অপরাহ্ণ
  • ১৯:১৪ অপরাহ্ণ
  • ৫:৪৬ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102