রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকাসহ তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন লোকসানের শঙ্কা নিয়েও আগাম আলু চাষে ব্যস্ত কৃষকরা গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আটজনের মৃত্যু হাসপাতালে নতুন রোগী ১৬৭৪ রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরো গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর দিনাজপুর জেলার ঐতিহ্য নিয়ে ষ’ঐতিহ্য উৎসব ‘ করার লক্ষ্যে সভা অনুষ্ঠিত বাউফলে হাত-পা উদ্ধারের তিন দিন পর মিলল খণ্ডিত দেহ ও মাথা, গ্রেপ্তার ২ প্রত্যেক সংবাদকর্মীর জন্য তথ্য কমিশনের দরজা সব সময় খোলা: ড. নাহরিন খান নিরাপত্তা দিতে না পারলে সরকার জানিয়ে দিক আমরা আমাদের পথ দেখব : নাহিদ ইসলাম প্রকৃত গণতন্ত্রের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের ভাগ্যোন্নয়ন সম্ভব: স্পিকার নিউজ পোর্টালগুলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

নানা অনিয়মের অভিযোগে নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ

মো. মনজুর ই মওলা সাব্বির নাটোর জেলা সংবাদদাতা :
  • প্রকাশের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনা সহ নানা অভিযোগ তুলে বিক্ষোভ করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার সকাল ১০ টার দিকে বিদ্যালয়ের মূল ফটকের সামনে এই বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করে তারা। বিক্ষোভকারী শিক্ষার্থীদের অভিযোগ, বিদ্যালয়ের প্রশাসনিক ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে স্বচ্ছতার চরম ঘাটতি রয়েছে। বিশেষ করে আর্থিক লেনদেনে অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে দীর্ঘদিন ধরে তীব্র অসন্তোষ বিরাজ করছিল। শিক্ষার্থীদের দাবি, অবিলম্বে এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। শিক্ষার্থীরা আরও জানায়, বিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা, প্রশাসনিক কার্যক্রমে জবাবদিহিতা নিশ্চিত করা এবং সব ধরনের আর্থিক লেনদেনে স্বচ্ছতা বজায় রাখতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা বিভিন্ন দাবি সংবলিত স্লোগান দিতে থাকে। পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশ্বাসের ভিত্তিতে শিক্ষার্থীরা তাদের আন্দোলন স্থগিত করে এবং পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে শিক্ষার্থীদের আনা অভিযোগের বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, নিরপেক্ষ তদন্তের পরই আসল ঘটনা স্পষ্ট হবে। এদিকে, বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষাকার্যক্রম ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে দ্রুত একটি তদন্ত কমিটি গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন সাধারণ শিক্ষার্থী ও সচেতন অভিভাবক মহল।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৯ পূর্বাহ্ণ
  • ১১:৪৭ পূর্বাহ্ণ
  • ১৫:৩৭ অপরাহ্ণ
  • ১৭:১৬ অপরাহ্ণ
  • ১৮:৩২ অপরাহ্ণ
  • ৬:১৩ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102