মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুটবলের উচ্ছ্বাস, ধনুকের টানে ঐতিহ্য ধানজুড়িতে সম্প্রীতির উৎসব বিরামপুরে বিশ্ব শিক্ষক দিবস পালন বাউফলে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত বাউফলে বসতঘরের পেছনে গাঁজার ৩ গাছ, আটক ১ নরসিংদীতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত শিক্ষকরা শিক্ষার মেরুদন্ড: মো: ইব্রাহিম ভূইয়া নানা অনিয়মের অভিযোগে নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ দিশবন্দী হাতিশাল দ্বি-মুখী ফাযিল (স্নাতক) মাদ্রাসার আয়োজন বিশ্ব শিক্ষক দিবস পালিত কবিতা পাঠ, আবৃত্তি, আলোচনা এবং গানে গানে বর্ণাঢ্য আয়োজন দিনাজপুর লেখক ফোরামের শরৎ সাহিত্য আসর অনুষ্ঠিত বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী তুরস্কের সঙ্গে এফটিএ আলোচনা এগিয়ে নিতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

বাউফলে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

মোঃ বাবুল হোসাইন বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

‘উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়’ প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর বাউফলে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ বলেন, “আমাদের সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে। পণ্যের গুণগত মান বৃদ্ধি, উৎপাদন ব্যয় ও অপচয় হ্রাস এবং প্রতিযোগিতার সক্ষমতা অর্জনে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। আধুনিক প্রযুক্তি ও দক্ষ মানবসম্পদের যথাযথ ও সমন্বিত ব্যবহারের মাধ্যমে প্রতিযোগিতামূলক ও টেকসই শিল্প অর্থনীতি গড়ে তুলতে হবে।”সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইয়েদ মাহমুদ বুলবুল, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মিলন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মরিয়ম আক্তার, উপজেলা জামায়াতে ইসলামীর অফিস সেক্রেটারি মাওলানা এস ডি আব্দুল্লাহ শিবলী, পৌর জামায়াতের সাধারণ সম্পাদক মো. নুরুল আলম, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা মোহাম্মদ আবু মুসা এবং উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. ফিরোজ। আলোচনা সভায় বক্তারা উৎপাদনশীলতা বৃদ্ধিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং উৎপাদন ব্যবস্থায় অপচয় কমানোর ওপর গুরুত্বারোপ করেন। সভায় জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশার উদ্যোক্তারা অংশগ্রহণ করেন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪০ পূর্বাহ্ণ
  • ১১:৫০ পূর্বাহ্ণ
  • ১৬:০৩ অপরাহ্ণ
  • ১৭:৪৫ অপরাহ্ণ
  • ১৮:৫৮ অপরাহ্ণ
  • ৫:৫১ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102