বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
৮ বছরের শিশুর পোশাক নিয়ে আপত্তি, সিংহগড় দুর্গে পর্যটকদের ওপর হামলার অভিযোগ ভিয়েতনামে ইংরেজি শিক্ষক, আসলে দাউদের ‘ডি-কোম্পানির’ অভিযুক্ত সদস্য রাষ্ট্রপতি নির্বাচন: দুপুর ২টায় ভোট, ব্যালট নিয়ে সংসদে যাবেন ইসির কর্মকর্তারা হ্যালো ডিসি’তে আবেদন, জেলা প্রশাসকের কার্যালয়েই মিলল নতুন চাকরি টিআইবির সাবেক ট্রাস্টি বোর্ড সদস্য তৌফিক নেওয়াজের মৃত্যুতে শোক ‘পরমাণু হামলা হলে একই মাত্রায় জবাব’: যুক্তরাষ্ট্রকে ইরানি আইনপ্রণেতার হুঁশিয়ারি গ্যাস, সার ও দক্ষতা উন্নয়নে একগুচ্ছ প্রস্তাবে মন্ত্রিসভা কমিটির নীতিগত অনুমোদন বিএনপির সরকারদলীয় সভা রাষ্ট্রপতি নির্বাচনের আগে জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশের পাশে থাকার আশ্বাস কাতারের গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সের করোনা জয়

৮ বছরের শিশুর পোশাক নিয়ে আপত্তি, সিংহগড় দুর্গে পর্যটকদের ওপর হামলার অভিযোগ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের পুনের ঐতিহাসিক সিংহগড় দুর্গে বেড়াতে গিয়ে একদল পর্যটক হামলা ও হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। একটি আট বছর বয়সী শিশুর হাফপ্যান্ট পরাকে কেন্দ্র করে শুরু হওয়া বিরোধের জেরে নারী, শিশু ও বয়স্কদের ওপর দীর্ঘ সময় ধরে হামলা চালানোর অভিযোগ উঠেছে স্বঘোষিত একটি ‘দুর্গ সংরক্ষণ’ সংগঠনের সদস্যদের বিরুদ্ধে।

ভারতের ৮০তম স্বাধীনতা দিবসের পরদিন, গত ১৬ আগস্ট পুনের জনপ্রিয় এই পর্যটনকেন্দ্রে ঘটনাটি ঘটে। অভিযোগের পর হাভেলি পুলিশ নয়জনের নাম উল্লেখ করে ফৌজদারি মামলা করেছে।

পুলিশ জানায়, সপ্তাহান্তে পর্যটকদের ভিড়ের মধ্যে কয়েকজন ব্যক্তি একটি পরিবারকে থামিয়ে তাদের আট বছর বয়সী মেয়েশিশুর পোশাক নিয়ে প্রশ্ন তোলেন। শিশুটি হাফপ্যান্ট পরেছে কেন—এ নিয়ে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।

পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ওই পরিবারসহ আশপাশে থাকা কয়েকজন পর্যটকের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ। হামলাকারীরা নিজেদের ঐতিহাসিক দুর্গ সংরক্ষণে কাজ করা একটি সংগঠনের সদস্য হিসেবে পরিচয় দিয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ঘটনাটি অল্প সময়ের মধ্যে শেষ হয়নি। প্রায় দুই ঘণ্টা ধরে চলা উত্তেজনা ও হামলার ঘটনায় নারী, শিশু এবং প্রবীণরাও হেনস্তার শিকার হন বলে অভিযোগ রয়েছে। এতে দুর্গ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেক পর্যটক নিরাপদ স্থানে সরে যাওয়ার চেষ্টা করেন।

খবর পেয়ে হাভেলি পুলিশ ঘটনাস্থলের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নয়জনের বিরুদ্ধে মামলা করে। ঘটনায় অন্য কেউ জড়িত ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

পুনে ও আশপাশের এলাকায় ছত্রপতি শিবাজী মহারাজসহ মারাঠা শাসকদের আমলে নির্মিত বেশ কয়েকটি ঐতিহাসিক দুর্গ রয়েছে। এসব স্থাপনায় বছরজুড়ে বিপুলসংখ্যক পর্যটকের সমাগম হয়।

তবে সাম্প্রতিক বছরগুলোতে দুর্গ সংরক্ষণের নামে সক্রিয় কিছু স্বঘোষিত গোষ্ঠীর আচরণ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, এসব দলের কেউ কেউ নিজেদের তৈরি নিয়ম পর্যটকদের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে এবং পোশাক বা আচরণ নিয়ে আপত্তি তোলে।

সিংহগড় দুর্গের সাম্প্রতিক এই ঘটনা ঐতিহাসিক পর্যটনকেন্দ্রে দর্শনার্থীদের নিরাপত্তা এবং স্বঘোষিত বিভিন্ন গোষ্ঠীর ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭ পূর্বাহ্ণ
  • ১২:০৬ অপরাহ্ণ
  • ১৬:৩৮ অপরাহ্ণ
  • ১৮:৩৫ অপরাহ্ণ
  • ১৯:৫৩ অপরাহ্ণ
  • ৫:৩৩ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102