শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
নিত্যপণ্যের বাজারে স্বস্তি নেই বিপাকে নিম্ন আয়ের মানুষ উদ্ভাবন ও দক্ষতার সমন্বয়ে উৎপাদনশীলতা বাড়াতে হবে: শিল্প সচিব লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না : ডিএসসিসি প্রশাসক বাউফলে ১৮ মেগাওয়াট চাহিদার বিপরীতে সরবরাহ ৬ ঘন ঘন লোডশেডিংয়ে জনদুর্ভোগ বিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু নবাবগঞ্জে নানা আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দাউদপুর ডিগ্রি কলেজে নতুন একাডেমিক ভবন উদ্বোধন ও ছাত্র ছাত্রী ও অভিভাবকের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত গত ৭ মাসে বিদেশে গেছেন ৪ লাখ ৩৪ হাজার কর্মী: প্রবাসীকল্যাণমন্ত্রী ডেঙ্গু মোকাবিলায় বাংলাদেশকে ৫ লাখ কিট দিল যুক্তরাষ্ট্র : স্বাস্থ্যমন্ত্রী

মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন করে শপথ নিলেন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

সরকার গঠনের ছয় মাসের মধ্যেই মন্ত্রিসভায় আবারও পরিবর্তন আনা হয়েছে। নতুন করে পাঁচজনকে মন্ত্রিসভায় যুক্ত করার পাশাপাশি একজন প্রতিমন্ত্রীকে মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে তাদের শপথ অনুষ্ঠিত হয়।

নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছয়জন মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে শপথ পড়ান। শপথ নেওয়া ব্যক্তিদের মধ্যে চারজন মন্ত্রী এবং দুজন প্রতিমন্ত্রী রয়েছেন।

নতুন দায়িত্ব বণ্টনে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আবদুল মঈন খান। এর আগে রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার কারণে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া পদটিতে নতুন করে দায়িত্ব দেওয়া হয়েছে তাকে।

এদিকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত পদোন্নতি পেয়ে একই মন্ত্রণালয়ের মন্ত্রী হয়েছেন। আর এ মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম (রিতা)-কে দেওয়া হয়েছে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী হিসেবে দায়িত্ব নিচ্ছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। এতদিন এই মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা জহির উদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা করার সিদ্ধান্ত হয়েছে।

নতুন করে ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন শামীম কায়সার। অন্যদিকে হুমায়ুন কবিরকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী করা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, নতুন দায়িত্ব বণ্টনের বিষয়ে এখনো আনুষ্ঠানিক প্রজ্ঞাপন প্রকাশ হয়নি। শুক্রবার রাতের মধ্যেই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে বলে জানা গেছে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৯ পূর্বাহ্ণ
  • ১১:৫১ পূর্বাহ্ণ
  • ১৬:০৬ অপরাহ্ণ
  • ১৭:৪৯ অপরাহ্ণ
  • ১৯:০২ অপরাহ্ণ
  • ৫:৪৯ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102