বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম :
প্রবীণদের মর্যাদাপূর্ণ পারিবারিক ও সামাজিক সম্পদে রূপান্তরের আহ্বান সমাজকল্যাণমন্ত্রীর নগর জনস্বাস্থ্য রক্ষায় প্রকল্প দ্রুত বাস্তবায়নের আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নির্বাচিত সরকারকে বিপাকে ফেলতে চায় ‘পতিত দোসররা’: রিজভী একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন মতপার্থক্য, গঠনমূলক সমালোচনা এবং শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য : রাষ্ট্রপতি বিরামপুরে বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই নিহত বাউফলে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি-বদলি বাণিজ্যের অভিযোগ আ.লীগ সমঝোতা চাইলে আগে অপরাধ স্বীকার করতে হবে: তথ্য উপদেষ্টা ধানমন্ডি লেকের পাশে হবে নজরুল সরোবর : ডিএসসিসি প্রশাসক সিন্ডিকেট ভাঙতে সাব-রেজিস্ট্রার বদলি লটারিতে: আইনমন্ত্রী

রোহিঙ্গা ক্যাম্পে মার্কিন কংগ্রেসের ১০ সদস্যের প্রতিনিধি দল

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ১৩১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার: কক্সবাজারের উখিয়া ও টেকনাফে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের পরিস্থিতি সরেজমিনে দেখতে আসছে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের কর্মকর্তা পর্যায়ের ১০ সদস্যের একটি প্রতিনিধি দল। আগামী ২৬ থেকে ২৮ আগস্ট পর্যন্ত তারা বিভিন্ন ক্যাম্প পরিদর্শন করবেন।

বাংলাদেশের শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহায়তার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র অন্যতম বড় অর্থদাতা। তাদের করদাতাদের অর্থ যথাযথভাবে ব্যয় হচ্ছে কি না, সেটি সরেজমিনে দেখতেই মূলত এই সফর।

মিজানুর রহমানের ভাষ্য, যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত বিভিন্ন কার্যক্রম ও প্রকল্প পরিদর্শন করবেন প্রতিনিধি দলের সদস্যরা। বিষয়টি অনেকটা অর্থের ব্যবহারের ‘অডিটের মতো’ বলেও মন্তব্য করেন তিনি।

প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের সিনিয়র লেজিসলেটিভ অ্যাসিস্ট্যান্ট নোয়েল ডেইনা। দলের সঙ্গে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের দুই কর্মকর্তাও থাকার কথা রয়েছে।

সূচি অনুযায়ী, ২৬ ও ২৭ আগস্ট উখিয়ার ছয়টি রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখবে প্রতিনিধি দল। এরপর ২৮ আগস্ট তারা টেকনাফের আরও দুটি ক্যাম্প পরিদর্শন করবেন।

১৩ লাখের বেশি রোহিঙ্গার আশ্রয়

২০১৭ সালের ২৫ আগস্টের পর মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর দমন-পীড়ন ও ব্যাপক সহিংসতার মুখে বিপুলসংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করতে শুরু করেন। কয়েক মাসের মধ্যেই প্রায় সাড়ে সাত লাখ রোহিঙ্গা উখিয়া-টেকনাফের বিভিন্ন ক্যাম্পে আশ্রয় নেন।

এর আগে থেকেই এসব এলাকায় প্রায় চার লাখ রোহিঙ্গা বসবাস করছিলেন। পরবর্তী সময়ে বিভিন্ন পর্যায়ে আরও রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করায় বর্তমানে কক্সবাজার ও আশপাশের এলাকায় আশ্রয় নেওয়া রোহিঙ্গার সংখ্যা ১৩ লাখ ছাড়িয়েছে।

দীর্ঘদিন ধরে এই বিপুল জনগোষ্ঠীর খাদ্য, চিকিৎসা, শিক্ষা ও অন্যান্য মানবিক সহায়তায় আন্তর্জাতিক সংস্থাগুলোর পাশাপাশি বিভিন্ন দেশ অর্থ ও অন্যান্য সহযোগিতা দিয়ে আসছে। সেই সহায়তার কার্যক্রম ও অর্থের ব্যবহার সরেজমিনে পর্যালোচনার অংশ হিসেবেই মার্কিন কংগ্রেসের প্রতিনিধি দলের এবারের সফর বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪০ পূর্বাহ্ণ
  • ১১:৫০ পূর্বাহ্ণ
  • ১৬:০৩ অপরাহ্ণ
  • ১৭:৪৫ অপরাহ্ণ
  • ১৮:৫৮ অপরাহ্ণ
  • ৫:৫১ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102