রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি সরকার জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি করছে : রফিকুল ইসলাম খান নৌ ও বিমানবাহিনীর পদোন্নতি পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বিএনপি সরকার জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি করছে : রফিকুল ইসলাম খান এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম তথ্য মন্ত্রণালয়ে নিয়ন্ত্রণ নয়, নিয়ম মেনে রেগুলেশন করতে হবে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ ভিডিও চালু হলেই ভিউ, ইউটিউবের নতুন গণনা পদ্ধতি বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হলেন আবদুর রহমান খান দুই দিনেই শেষ বাংলাদেশের লড়াই, ইনিংস ও ৫১ রানে হার প্রথম কর্মদিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল খালেদা জিয়ার সাজে চমক, সামাজিক মাধ্যমে প্রশংসার ঝড়

বিএনপি সরকার জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি করছে : রফিকুল ইসলাম খান

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

মো. মনজুর ই মওলা সাব্বির নাটোর জেলা সংবাদদাতা : বিএনপি সরকার জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি করছে। বিএনপির কর্মকাণ্ড ও তাদের আচরণ ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতোই। তারাও আওয়ামী লীগের মত একই পথে হাঁটছে। তাদের অপকর্মের কারণে আওয়ামী লীগের মতো পরিণতি ভোগ করতে হতে পারে। শনিবার (২২ আগস্ট) সকাল ১০টায় নাটোর শহরের জেলা পরিষদ হল মিলনায়তনে জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত জেলা ইউনিট দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও এমপি অধ্যাপক রফিকুল ইসলাম খান এসব কথা বলেন। সংসদ সদস্য রফিকুল ইসলাম খান আরোও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ২০২৪ সালের ১ আগস্ট জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করেছিল। কিন্তু সময়ের ব্যবধানে তারাই ক্ষমতা থেকে বিদায় নিয়েছে। জনগণের গণরায় নিয়ে কোনো ধরনের তালবাহানা না করে তা মেনে নেওয়ার জন্য বর্তমান সরকারের প্রতি আহ্বান জানান তিনি। অন্যথায় জনগণ আওয়ামী লীগ সরকারের মতো তাদেরও বিদায় করবে বলে হুঁশিয়ারি দেন। তিনি দায়িত্বশীলদের উদ্দেশ্যে বলেন, প্রতিটি ইউনিটকে শক্তিশালী করতে দায়িত্বশীলদের আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। শক্তিশালী সাংগঠনিক ভিত্তি তৈরি করতে পারলে নির্বাচনে কোনো ধরনের ‘ইঞ্জিনিয়ারিং’ করার সাহস কেউ পাবে না। জামায়াতে ইসলামী আদর্শ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায় উল্লেখ করে তিনি বলেন, এ লক্ষ্য অর্জনে সবার আগে পরিবারকে ইসলামভিত্তিকভাবে গড়ে তুলতে হবে। এরপর শহর-বন্দর, গ্রাম-গঞ্জ, পাড়া-মহল্লায় ইসলামের গণভিত্তি রচনা করতে হবে। বিগত সরকারের সমালোচনা করে রফিকুল ইসলাম খান বলেন, জামায়াতে ইসলামীকে নিশ্চিহৃ করতে ফ্যাসিস্ট আওয়ামী লীগ জামায়াতের সিনিয়র নেতাদের প্রহসনের রায়ের মাধ্যমে মৃত্যুদণ্ড দিয়েছিল। নানা প্রতিকূলতা ও নির্যাতনের মধ্যেও জামায়াতের পথচলা থেমে থাকেনি। কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত তাদের সংগ্রাম অবিচল অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে কিছুটা স্বচ্ছতা দেখা গেলেও জাতীয় নির্বাচনে পাহাড়সম কারচুপি হয়েছে। ওই সময় নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করেছে বলেও অভিযোগ করেন তিনি। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বাংলার জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে মতপার্থক্য ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রতিটি ইউনিটকে আরও শক্তিশালী করে সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার করতে হবে। জেলা জামায়াতের আমির ড. মীর নুরুল ইসলামের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি অধ্যাপক সাদেকুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, অধ্যক্ষ নজরুল ইসলাম ও প্রফেসর ড. আবুল হাশেম। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক ইউনুস আলী ও অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল, শহর আমির মাওলানা রাশেদুল ইসলাম রাশেদসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২০ পূর্বাহ্ণ
  • ১২:০৫ অপরাহ্ণ
  • ১৬:৩৬ অপরাহ্ণ
  • ১৮:৩১ অপরাহ্ণ
  • ১৯:৪৮ অপরাহ্ণ
  • ৫:৩৫ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102